×

খেলা

আমরা ১২০ শতাংশ দিয়েছি: শান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১১:১৮ এএম

আমরা ১২০ শতাংশ দিয়েছি: শান্ত

আমরা ১২০ শতাংশ দিয়েছি: শান্ত। ছবি: সংগৃহীত

সহজ ম্যাচ, কিন্তু বাংলাদেশ সহজ ম্যাচকে জিতেছে কঠিন করে। এমনকি হারের শঙ্কায়ও তৈরি হয়েছে। তবে ভালোয় ভালোয় শেষ পর্যন্ত জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে পেরেছে টিম টাইগাররা। লঙ্কানদের ১২৪ রানে আটকে দিয়ে তুলে নিয়েছে কষ্টার্জিত ২ উইকেটের জয়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দাবি করেছেন, ক্রিকেটাররা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছেন। তারা ম্যাচ জয়ের জন্য নিজেদের সামর্থ্যে পুরোটাই ঢেলে দিয়েছেন।

শান্ত বলেন- ‘মাঠে প্রত্যেকের খেলার ধরন ছিল দুর্দান্ত । আমরা আমাদের ১২০ শতাংশ দিয়েছি। গত ১০-১৫ দিন আমরা পরিকল্পনা করছি এবং ফিল্ডাররা তাদের কাজ করছে।’

বাংলাদেশ অধিনায়ক আরো বলেন- ‘আমি মনে করি, তারা সত্যিই ভালো বোলিং করেছে। কিন্তু এই ধরনের উইকেটে আমাদের সহজেই জেতা উচিত ছিল। লিটনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, সে কিছুটা সংগ্রাম করছে। কিন্তু আজ সে নিজের দক্ষতা প্রমাণ করেছে। আমার মনে হয় সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। হৃদয় সত্যিই সাহসী ছিল। সে যেভাবে খেলেছিল তা সত্যিই আমাদের সাহায্য করেছে।’

শেষ দিকে বাংলাদেশের দরকার ১২ রান, আর হাতে মাত্র ২ উইকেট। তখন মনে হয়েছে এই ম্যাচ হেরেও যেতে পারে বাংলাদেশ। কারণ, ইতিপূর্বে এমন হারের অনেক রেকর্ড আছে টাইগারদের।

তবে শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটভক্তদের স্নায়ুবিক চাপ কমিয়ে আনেন মাহমুদউল্লাহ। ১৯তম ওভারের প্রথম বলে দাসুন শানাকাকে ছক্কা হাঁকিয়ে কমান দলের চাপ। ওই ওভারেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ।

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App