×

খেলা

বিশ্বকাপ জেতার পর যত প্রাইজমানি পেলো ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১২:১২ পিএম

বিশ্বকাপ জেতার পর যত প্রাইজমানি পেলো ভারত

ছবি: সংগৃহীত

অবশেষে শনিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা নেমেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। বার্বাডোজে রোমাঞ্চকর ফাইনালে ৭ রানে জয়ের মধ্যে দিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছে ভারতীয় দল। ১৭ বছর পর ক্রিকেটের শর্টার ফরম্যাটে শ্রেষ্ঠত্বের মুকুট পরলো ভারত।  

সহজ ম্যাচ অবশ্য হাতছাড়া করেছে দক্ষিণ আফ্রিকার দল। একটা সময় ২৪ বলে দরকার ছিলো ২৬ রান। সেই সহজ সমীকরণ মেলানো হয়নি প্রোটিয়াদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হলো না দক্ষিণ আফ্রিকার। আরো একবার শিরোপার কাছ থেকে ফিরলো দলটি।

চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দল কত প্রাইজমানি পেয়েছে সবার আগ্রহ এখন সেই জায়গায়। ২০ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ১১.২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকার প্রাইজমানি দিয়েছে আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি)। চ্যাম্পিয়ন দলের জন্য এটাই সর্বোচ্চ প্রাইজমানি।

আরো পড়ুন: ‘আমাদের থেকেও দ্রাবিড়ের বেশি প্রাপ্য বিশ্বকাপটা’

এছাড়া রানার্স আপ দল দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১.২৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ২ লাখ টাকা)। এদিকে সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি ইংল্যান্ড ও আফগানিস্তান পেয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। 

টুর্নামেন্টের সুপার এইটে জায়গা করে নেয়া দলগুলোর জন্য ন্যূনতম প্রাইজমানি ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার (যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকারও বেশি)। সে হিসাবে বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয়া বাংলাদেশ শুধু প্রাইজমানি হিসাবে এই পরিমাণ অর্থ পেয়েছে।

এদিকে, এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে ৩১ হাজার ১৫৪ ডলার। সে হিসাবে তিন ম্যাচ জেতা বাংলাদেশ পেলো ৯৩ হাজার ৪৬২ ডলার, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ৬৫৩ টাকার সমান। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৫৯ লাখ টাকারও বেশি)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App