×

খেলা

৬ জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৫:৫০ পিএম

৬ জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট

ছবি: সংগৃহীত

যৌথভাবে ইউরো-২০২৪ এর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন ও স্পেনের ডানি ওলমোসহ আরও ৪ খেলোয়াড়। প্রত্যেকেই এবারের আসরে তিনটি করে গোল করেছেন।

ফাইনালের এই দুই খেলোয়াড় ছাড়া গোল্ডেন বুট পাওয়া বাকিরা হলেন- নেদারল্যান্ডসের কোডি গাকপো, জর্জিয়ার জর্জেস মিকাওটাজে, জার্মানির জামাল মুসিয়ালা ও স্লোভাকিয়ার ইভান শারাঞ্জ।

রবিবার ফাইনালে কেইন ও ওলমো তাদের নামের পাশে আর কোনো গোল যোগ করতে পারেননি। 

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা-উয়েফা আগেই ঘোষণা দিয়েছিল, ইংল্যান্ড ও স্পেনের খেলা যদি টাইব্রেকারে না গড়ায়, তবে গোল্ডেন বুট তিন গোল করা ৬ জনের মধ্যে ভাগ করে দেবেন। এর আগে নিয়ম ছিল যদি একাধিক খেলোয়াড় সমানসংখ্যক গোল করে, তবে অ্যাসিস্ট বিবেচনায় একজনকে গোল্ডেন বুটের জন্য বেছে নেওয়া হতো।

ইউরো ২০২০’এ ক্রিস্টিয়ানো রোনালদো চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিকের সঙ্গে সমান ৫ গোল করলেও একটি অ্যাসিস্ট বেশি করায় তিনিই গোল্ডেন বুট জয় করেছিলেন। ২০১২ ইউরোর পর এই প্রথম তিন গোল করে গোল্ডেন বুট জয় করলেন এই ৬ খেলোয়াড়।

যে ৬ জন গোল্ডেন বুট জিতেছেন 

১. হ্যারি কেইন (ইংল্যান্ড)

২. দানি ওলমো (স্পেন)

৩. কডি গাকপো (নেদারল্যান্ডস)

৪. জামাল মুসিয়ালা (জার্মানি)

৫. জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া)

৬. ইভান শ্রানজ (স্লোভাকিয়া)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App