×

খেলা

ক্লাব পরিচিতি

ব্রেন্টফোর্ড এফ সি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রেন্টফোর্ড এফ সি

ছবি : সংগৃহীত

ব্রেন্টফোর্ড ফুটবল ক্লাব ইংল্যান্ডের একটি পেশাদার ফুটবল ক্লাব। ওয়েস্ট লন্ডনের ব্রেন্টফোর্ড শহরের নাম অনুসারে ক্লাবটির নামকরণ করা হয়েছে ব্রেন্টফোর্ড এফ সি। ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৮৮৯ সালে। সমর্থকদের কাছে ব্রেন্টফে দ্য বিস নামে পরিচিত। যার বাংলা অর্থ হলো মৌমাছি।

২০২০-২১ মৌসুমে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে ব্রেন্টফোর্ট। এর মাধ্যমে ১৯৪৬-৪৭ মৌসুমের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে জায়গা করে নেয়। ১৯০৪ সাল থেকে গ্রাফিন পার্ক নামক একটি স্টেডিয়ামকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছে ক্লাবটি। কিন্তু ২০২০ সালে ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে চলে আসে। এই স্টেডিয়ামটিতে বসে একসঙ্গে প্রায় ১৮ হাজার দর্শক খেলা দেখতে পারে।

ব্রেন্টফোর্ড ১৯০০ সালে তৎকালীন সময়ে ইংল্যান্ডের সর্বোচ্চ প্রতিযোগী ইংলিশ ফুটবল লিগে জায়গা করে নেয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে ক্লাবটি। একটা সময় তাদের অবস্থা এতই খারাপ হয়ে যায় যে ১৯৯৮ সালে তারা চতুর্থ বিভাগে নেমে যায়।

ব্রেন্টফোর্ড ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগে জায়গা করে নেয়ার বিষয়টি অনেকের কাছে অনুপ্রেরণার। ১৯৯৮ সালেও চতুর্থ বিভাগে ছিল তারা। এখন তারা খেলছে প্রিমিয়ার লিগে। একুশ শতকের শুরুতেই তাদের নতুন করে উত্থান হয়। একে একে তারা তৃতীয় বিভাগ ও দ্বিতীয় বিভাগে জায়গা করে নেয়। তবে কয়েক মৌসুম দ্বিতীয় বিভাগে কাটাতে হয় তাদের। টানা কয়েক মৌসুম দ্বিতীয় বিভাগের লিগের প্লে-অফের ফাইনালে খেলেও বারবার ব্যর্থ হয়েছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App