×

খেলা

মামলার খড়গ মাথায় নিয়েই সাকিবের বিশ্বরেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৩:০০ পিএম

মামলার খড়গ মাথায় নিয়েই সাকিবের বিশ্বরেকর্ড

সাকিব আল হাসান

মাথার ওপর হত্যা মামলার খড়গ। রাজনীতির সঙ্গে জড়িয়ে বিতর্কিত এই অলরাউন্ডার। গেল ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি সাকিব আল হাসান। এরই মাঝে লিগ্যাল নোটিশও এসেছে।

এমন বিতর্কের মাঝেই রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষদিনে রেকর্ডের পাতায় নাম তুলেছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাঁ-হাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন সাকিব।

রাওয়ালপিন্ডিতে শেষদিনের প্রথম সেশনে দুই উইকেট নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে সাকিবের উইকেট সংখ্যা ৭০৬। এতে নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে পেছনে ফেলেছেন সাকিব। ৩০৫ ওয়ানডে, ৩৬২ টেস্ট ও ৩৮ টি-টোয়েন্টি উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন তিনি। তবে আব্দুল্লাহ শফিকের উইকেট নিয়েই তাকে পেছনে ফেলেন সাকিব।

৭০৩ উইকেট নিয়ে পিন্ডি টেস্ট শুরু করেছিলেন সাকিব। তার নামের পাশে ২৩৭ টেস্ট, ৩১৭ ওয়ানডে আর ১৪৯টি টি-টোয়েন্টি উইকেট ছিল। পিন্ডিতে প্রথম ইনিংসে সালমান আগাকে ফেরান তিনি। দ্বিতীয় ইনিংসে সৌদ শাকিল। কিছুক্ষণ পরই আব্দুল্লাহ শফিকের উইকেট নিয়ে ইতিহাস গড়েন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App