×

খেলা

চন্ডিকা হাথুরুসিংহে বরখাস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৪:২৮ পিএম

চন্ডিকা হাথুরুসিংহে বরখাস্ত

ছবি: সংগৃহীত

প্রথম ধাপের মতো বাংলাদেশে চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়ও শেষ হলো মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার মাত্র ৫ দিন আগে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে তাকে বরখাস্ত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বিসিবিতে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, বেশ কিছু ব্যাপার নিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়ে হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়েছে। 

আগের দফায় হাথুরুসিংহে নিজেই বাংলাদেশের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই দফায় দুই বছরের চুক্তির ৫ মাস বাকি থাকতেই চাকরি হারালেন ৫৬ বছর বয়সী কোচ।

গত আগস্টে ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পরই হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে। আগে থেকেই হাথুরুসিংহের প্রবল সমালোচকদের একজন ছিলেন ফারুক আহমেদ। নানা সময়েই কোচের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। 

বিসিবি সভাপতি হওয়ার পর গত প্রায় ২ মাসে নানা সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে নিয়ে নিয়মিতই প্রশ্ন শুনতে হয়েছে ফারুক আহমেদকে। পরিপ্রেক্ষিতে তিনি বারবার অনুরোধ করেন অপেক্ষা করতে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App