×

খেলা

সাকিবকে বাদ না দিলে ‘মিরপুর ব্লকেড’ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ পিএম

সাকিবকে বাদ না দিলে ‘মিরপুর ব্লকেড’ ঘোষণা

ছবি: সংগৃহীত

মিরপুরে সাকিব আল হাসানের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করছেন একদল তরুণ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে তারা স্লোগান তুলে সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে ‘মিরপুর ব্লকেড’ করার ঘোষণা দিয়েছেন তারা।

দক্ষিণ আফ্রিকা দল যখন মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছিল, তখন বাইরে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ের দিকে অগ্রসর হন। একপর্যায়ে তারা বিসিবি সভাপতি বরাবর স্লোগান দেয়ার পরিকল্পনা করেন। পরে বিক্ষোভকারীদের মধ্যে ৫ জন প্রতিনিধি হিসেবে বিসিবির নিরাপত্তা প্রধান মেজর হাসিবের কাছে স্মারকলিপি জমা দেন।

বিক্ষোভকারীদের মধ্যে আল মাসনূন ‘মিরপুরের ছাত্র-জনতার’ প্রতিনিধি পরিচয়ে সাংবাদিকদের বলেন, ‘সাকিবকে টেস্ট স্কোয়াড থেকে বাদ না দিলে মিরপুর ব্লকেড করা হবে।’ উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হয়, আর সেই সময়ে বিলুপ্ত সংসদের সদস্য ছিলেন সাকিব। এ কারণে সাকিবের প্রতি তাদের ক্ষোভ রয়েছে।

ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেলার আগে সাকিব জানিয়েছিলেন, তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান। তবে দল ঘোষণার পরও সাকিবের দেশে ফেরার বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

আরো পড়ুন: সাকিবের পক্ষ নিয়ে ফেসবুকে বোমা ফাটালেন চিত্রনায়িকা তানিন সুবাহ

বিক্ষোভকারীরা এ সময় ‘আমার ভাই কবরে, সাকিব কেন বাহিরে’, ‘টরন্টো নাকি মিরপুর, মিরপুর মিরপুর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায় এবং দেয়ালে স্লোগানও লিখেন তারা। পুলিশ এক পর্যায়ে বিক্ষোভকারীদের বাধা দেয়ার চেষ্টা করে। কিন্তু তারা গণতান্ত্রিক অধিকার দাবি করে প্রতিবাদ চালিয়ে যান।

সাকিবকে বাদ দেয়া হবে কিনা, তা নিয়ে বিসিবি এখনো কোনো মন্তব্য করেনি। তবে সাকিবের বিরুদ্ধে এই বিক্ষোভ নতুন মাত্রা এনে দিয়েছে, যা মিরপুরে টেস্টের আগে চাপ বাড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App