×

খেলা

এবার ‘গোল্ডেন বয়’ জিতে রেকর্ড ইয়ামালের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪২ পিএম

এবার ‘গোল্ডেন বয়’ জিতে রেকর্ড ইয়ামালের

লামিনে ইয়ামাল, ছবি: সংগৃহীত

আরো একটি মাইলফলকে নাম লেখালেন লামিনে ইয়ামাল। ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্টের দেওয়া ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন তিনি। মাত্র ১৭ বছর ৪ মাস বয়সে এটি জিতে ইতিহাস গড়েছেন ইয়ামাল। সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জেতার রেকর্ড এখন তার দখলে।

২১ বছরের কমবয়সী ফুটবলারদের ‘গোল্ডেন বয়’ পুরস্কার দেওয়া হয়। জুরিদের দেওয়া ভোটে মোট ৫০০ পয়েন্ট ছিল। এর মধ্যে ৪৮৮ পয়েন্ট দখলে নিয়েছেন ইয়ামাল। আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক, আর্দা গুলেররা ইয়ামালের প্রতিদ্বন্দ্বী ছিলেন।

টাট্টোস্পোর্টস জানিয়েছে, ইউরোপের ৫০টি সংবাদমাধ্যমের প্রতিনিধি এতে ভোট দেন। প্রত্যেকের ১ নম্বর খেলোয়াড় ১০ পয়েন্ট করে পান, ফলে মোট ৫০০ পয়েন্ট ছিল। সবাই ইয়ামালকে শীর্ষে রাখায় ৪৮৮ পয়েন্ট নিয়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জেতেন তিনি।

ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধি এতে ভোট দিয়ে থাকেন। এর মধ্যে জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, সুইজারল্যান্ডের ব্লিক অন্যতম।

জয়ী নির্বাচনে প্রত্যেক জুটি পাঁচজন খেলোয়াড়কে ভোট দেন। এর মধ্যে এক নম্বর ভোটে ১০ পয়েন্ট, দুই নম্বরে ৭ পয়েন্ট, এবং তৃতীয়জন ৫, চতুর্থজন ৩ এবং পঞ্চম খেলোয়াড় ১ পয়েন্ট পেয়ে থাকেন।

এদিকে বার্সেলোনা ও স্পেনের চতুর্থ খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বল’ জিতেছেন ইয়ামাল। বার্সার প্রথম খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি (২০০৫) গোল্ডেন বয় জিতেছিলেন। আর স্পেনের প্রথম খেলোয়াড় সেস্ক ফ্যাব্রেগাস (২০০৬)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App