×

খেলা

জর্ডানে পৌঁছেছেন ঋতুপর্ণারা, মাঠে নামবে ৩১ মে ও ৩ জুন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৯:২৭ এএম

জর্ডানে পৌঁছেছেন ঋতুপর্ণারা, মাঠে নামবে ৩১ মে ও ৩ জুন

ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজ খেলতে জর্ডানের আম্মানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল ।

সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে জর্ডানের উদ্দেশ্যে দেশ ছাড়েন আফিদা-ঋতুপর্ণারা। বাহরাইনে যাত্রাবিরতি শেষে বাংলাদেশ সময় রাত ১০টায় টিম হোটেলে পৌঁছায় ব্রিটিশ কোচ পিটার বাটলারের দল।

এর আগে, বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে জর্ডানের আম্মানে গিয়েছিল পুরুষ ফুটবল দল। তবে এটাই নারী দলের প্রথম জর্ডান যাত্রা। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এদিকে আগামী জুনের তৃতীয় সপ্তাহে এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে মিয়ানমারে যাবে নারী দল। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই জর্ডানে দুটি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে বাফুফে। বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে জর্ডান ও ইন্দোনেশিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App