×

খেলা

বিসিবির নতুন সভাপতি বুলবুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১০:৫৫ পিএম

বিসিবির নতুন সভাপতি বুলবুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির ষোড়শ সভাপতি হিসেবে সাবেক অধিনায়ক ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ মে) রাতে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে এনএসসি।

শুক্রবার (৩০ মে) বিকেলে পরিচালনা পর্ষদের সভায় এনএসসির মনোনয়নে বোর্ড পরিচালক ঘোষণা করা হয় বুলবুলকে। এরপর বোর্ডের অন্যান্য পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি। একই সভায় সহ-সভাপতি হিসেবে নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহাকে চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য নাম বুলবুল। জাতীয় দলের হয়ে এক যুগের বেশি সময় ক্রিকেটে খেলেছেন তিনি। দেশের হয়ে ১৩টি টেস্টে ৫৩০ রান এবং ৩৯ ওয়ানডেতে ৭৯৪ রান খেলেছেন ডানহাতি ব্যাটার।

১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন বুলবুল। দেশের ইতিহাসের প্রথম টেস্টেই সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন তিনি। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর অস্ট্রেলিয়ায় কোচিংয়ে লেভেল টু সম্পন্ন করে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলের সঙ্গে যুক্ত হন বুলবুল।

এক যুগের বেশি সময় ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন দায়িত্বে ছিলেন বুলবুল। সর্বশেষ আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 

রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে প্রথমে কাউন্সিলর এবং পরে পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরে পরিচালকদের ভোটে ফারুক বিসিবির সভাপতি নির্বাচিত হন। ৯ মাস পর সেই মনোনয়ন বাতিল করে এনএসসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App