×

খেলা

বিশ্বকাপ খেলতে নেইমারকে যে শর্ত দিল আনচেলত্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

বিশ্বকাপ খেলতে নেইমারকে যে শর্ত দিল আনচেলত্তি

নেইমার এবং কোচ আনচেলত্তি। ছবি- সংগৃহীত

ব্রাজিল তারকা নেইমার বিশ্বকাপ খেলতে পারবে কি না তা নিয়ে সেলেসাও সমর্থকদের জল্পনা-কল্পনা চলছেই। বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র মাস দুয়েক তবে এখনো ব্রাজিল দলে নিশ্চিত নয় নেইমারের জায়গা। কোচ আনচেলত্তি এবার পরিষ্কার জানিয়ে দিলেন, দলে জায়গা পেতে হলে নেইমারকে হতে হবে শতভাগ ফিট। এদিকে ব্রাজিল দলের অন্যতম তারকা ফুটবলার রিচার্লিসন।

ইতালিয়ান এই মাস্টারমাইন্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেইমারের জন্য বিশ্বকাপের দরজা খোলা থাকলেও তাকে দলে ফিরতে হবে ‘শতভাগ ফিট’ হয়ে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নেইমারের প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই, তবে বিশ্ব আসরের চাপ সামলাতে তাকে পূর্ণ সক্ষমতা অর্জন করতে হবে।

আনচেলত্তি বলেন,‘সে একজন অসাধারণ ফুটবলার, এতে কোনো সন্দেহ নেই। ভক্তরা বিশ্বাস করেন নেইমার পরবর্তী বিশ্বকাপ জেতাতে ব্রাজিলকে সাহায্য করতে পারেন। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এবং আমার ভাবনায় সে ভালোভাবেই আছে। তবে সে বিশ্বকাপ খেলার পর্যায়ে আছে কি না, তা প্রমাণ করতে এখনো হাতে দুই মাস সময় রয়েছে।’ উল্লেখ্য, গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক স্কোয়াডে থাকলেও নেইমারের ফিটনেস ঘাটতির কারণে চূড়ান্ত দলে তাকে রাখেননি আনচেলত্তি।

এদিকে নেইমারের সতীর্থ রিচার্লিসন বিশ্বকাপকে ঘিরে নিয়েছেন এক চমকপ্রদ সিদ্ধান্ত। টটেনহ্যামের এই ফরোয়ার্ড জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে সুযোগ পেলে পুরো আসরজুড়ে তিনি মোবাইল ফোন ব্যবহার করবেন না। কাতার বিশ্বকাপের তিক্ত অভিজ্ঞতা থেকেই তার এই সিদ্ধান্ত। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার শিকার হয়ে ব্যাপক মানসিক চাপে ছিলেন তিনি, যার প্রভাব পড়েছিল মাঠের পারফরম্যান্সেও।

নিজের সিদ্ধান্ত নিয়ে রিচার্লিসন বলেন,‘পরবর্তী বিশ্বকাপ চলাকালে আমি কোনো মোবাইল ব্যবহার করবো না। গতবার মাঠের বাইরের বিষয় নিয়ে আমি অতিরিক্ত ব্যস্ত ছিলাম, যা আমার মনোযোগ নষ্ট করেছিল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App