×

খেলা

‘বিসিসিআইয়ের কাছে ঈশ্বরের চেয়েও বেশি টাকা আছে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম

‘বিসিসিআইয়ের কাছে ঈশ্বরের চেয়েও বেশি টাকা আছে’

বিসিসিআই এর লোগো। ছবি- সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) একচ্ছত্র আধিপত্য এখন আর কারো অজানা নয়। আইসিসির আয়ের সিংহভাগ এবং বিশাল দর্শকচাহিদার কারণে ক্রিকেট বিশ্বের প্রায় সব বড় সিদ্ধান্তই এখন নির্ধারিত হয় ভারতের ইশারায়। কিন্তু বিসিসিআই আদতে কতটা ধনী? আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদীর দাবি, ভারতীয় বোর্ডের কোষাগারে এখন যে পরিমাণ অর্থ আছে, তা ‘স্বয়ং ঈশ্বরের চেয়েও বেশি’।

সম্প্রতি ‘দ্য ওভারল্যাপ ক্রিকেট এক্সক্লুসিভ’ পডকাস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের মুখোমুখি হয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন ললিত মোদী। ক্রিকেটের ভবিষ্যৎ, টেস্ট ক্রিকেটের টিকে থাকা এবং বিসিসিআইয়ের অঢেল ক্ষমতা নিয়ে দীর্ঘ আলোচনায় উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য।

সাক্ষাৎকারে মাইকেল ভন যখন বিসিসিআইয়ের ক্যাশ রিজার্ভ বা জমানো অর্থের পরিমাণ জানতে চান, তখন ললিত মোদী সরাসরি বলেন,'ওদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে। প্রায় ১০ বিলিয়ন ডলার বা তারও বেশি। আমি তো বলবো, ওদের কাছে এখন ঈশ্বরের চেয়েও বেশি টাকা আছে।' বছর দুয়েক আগে ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছিল বিসিসিআইয়ের তহবিলের পরিমাণ ২০ হাজার কোটি রুপির বেশি, তবে মোদীর দাবি অনুযায়ী সেই অঙ্ক এখন কল্পনাতীত পর্যায়ে পৌঁছেছে।

তবে অঢেল অর্থ থাকলেও ভারতের ক্রিকেট অবকাঠামো ও স্টেডিয়ামের মান নিয়ে তীব্র ক্ষোভ ঝেড়েছেন আইপিএলের এই রূপকার। বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড হয়েও ভারত কেন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো আধুনিক স্টেডিয়াম বানাতে পারছে না, তার পেছনে দুর্নীতিকে দায়ী করেন তিনি। ভারতের স্টেডিয়ামগুলোকে ‘এক টুকরো আবর্জনা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন,'বাইরে থেকে দেখতে এগুলো বড় বা দর্শকে ঠাসা মনে হলেও আদতে রক্ষণাবেক্ষণ ও সুযোগ-সুবিধার দিক থেকে এগুলো ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার তুলনায় কিছুই না। যেন এক একটা আবর্জনার স্তূপ।'

লর্ডস বা ওয়েম্বলির মতো বিশ্বমানের স্টেডিয়ামের উদাহরণ টেনে ললিত মোদী আরও বলেন,'আমাদের স্টেডিয়ামের টয়লেটগুলো দেখো, কোনো এস্কেলেটর নেই, ক্যাটারিং ব্যবস্থা একদম বাজে। বিসিসিআইয়ের উচিত এই সব পুরনো স্টেডিয়াম ভেঙে ফেলে ওয়েম্বলির মতো আধুনিক প্রযুক্তিতে নতুন করে সব বানানো। এমনকি আহমেদাবাদের বিশাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও আধুনিকায়নের অনেক ঘাটতি রয়েছে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী মাস পর্যন্ত কোনো জ্বালানি ঘাটতি নেই

জ্বালানি প্রতিমন্ত্রী আগামী মাস পর্যন্ত কোনো জ্বালানি ঘাটতি নেই

উপবৃত্তি ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে

ববি হাজ্জাজ উপবৃত্তি ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে

যুক্তরাষ্ট্রে একের পর এক বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ, অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে একের পর এক বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ, অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস

মোহাম্মদপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App