×

খেলা

ভারত বিশ্বকাপে ফিক্সিংয়ের অভিযোগ, তদন্তে আইসিসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

ভারত বিশ্বকাপে ফিক্সিংয়ের অভিযোগ, তদন্তে আইসিসি

আলোচিত ম্যাচে ৮ উইকেটে হেরেছে কানাডা। ছবি- সংগৃহীত

বড় ধরনের দুর্নীতি ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সংকটে পড়েছে কানাডা ক্রিকেট। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার একটি নির্দিষ্ট ম্যাচসহ দেশটির ক্রিকেট বোর্ডের প্রশাসনিক অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ)। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

মূলত কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি-র অনুসন্ধানী প্রোগ্রাম 'দ্য ফিফথ এস্টেট'-এ প্রচারিত 'করাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট' শীর্ষক একটি তথ্যচিত্র প্রকাশের পর এই তোলপাড় শুরু হয়। ৪৩ মিনিটের ওই তথ্যচিত্রে কানাডা ক্রিকেটের গভীরে গেঁথে থাকা সুশাসনের অভাব ও দুর্নীতির নানা ভয়াবহ দিক তুলে ধরা হয়েছে।

তথ্যচিত্রের দাবি অনুযায়ী, বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার ম্যাচটি এখন আইসিসির প্রধান সন্দেহের তালিকায়। বিশেষ করে কিউই ইনিংসের পঞ্চম ওভারে অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার বোলিং নিয়ে প্রশ্ন উঠেছে। টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহ আগে দায়িত্ব পাওয়া ২২ বছর বয়সী এই অলরাউন্ডার যখন বল করতে আসেন, তখন কানাডা ম্যাচে বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু বাজওয়া ওভারের শুরুতেই একটি নো-বল এবং লেগ সাইডে ওয়াইড দিয়ে বসেন। এক ওভারেই তিনি ১৫ রান খরচ করেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এসিইউ এখন খতিয়ে দেখছে ওই ওভারে আইসিসির দুর্নীতিবিরোধী কোনো নীতিমালা লঙ্ঘিত হয়েছে কি না।

আইসিসির দ্বিতীয় তদন্তটি চলছে কানাডার সাবেক কোচ খুররম চৌহানের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডকে কেন্দ্র করে। সেখানে দাবি করা হয়েছে, ক্রিকেট কানাডার তৎকালীন শীর্ষ কর্তারা নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে জাতীয় দলে ঢোকাতে কোচের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিলেন। অডিওটিতে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টার উল্লেখও রয়েছে।

একই ধরনের অভিযোগ তুলেছেন আরেক সাবেক কোচ পুবুদু দাসানায়েকেও। তিনি জানান, ২০২৪ বিশ্বকাপের সময় বোর্ড তাকে নির্দিষ্ট খেলোয়াড় নির্বাচনে ‘বাধ্য করার’ চেষ্টা করে। রাজি না হওয়ায় তাকে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি এই ‘অন্যায় বরখাস্তের’ বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছেন।

পুরো বিষয়টি নিয়ে আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের অন্তর্বর্তীকালীন জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ জানিয়েছেন, তারা সিবিসি-র প্রতিবেদনটি সম্পর্কে অবগত। তবে তদন্তাধীন বিষয় হওয়ায় এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নিয়ে তারা আনুষ্ঠানিক মন্তব্য করবেন না।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক লটারিতেই কপাল ফিরল পাঁচ বন্ধুর, জিতলেন শতকোটি টাকা

এক লটারিতেই কপাল ফিরল পাঁচ বন্ধুর, জিতলেন শতকোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App