×

খেলা

ভারত-পাকিস্তানের ৫ ক্রিকেটারকে নাগরিকত্ব দিলো আরব আমিরাত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম

ভারত-পাকিস্তানের ৫ ক্রিকেটারকে নাগরিকত্ব দিলো আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের লোগো। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে এক ব্যতিক্রমী ও ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। প্রথমবারের মতো সরাসরি দেশটির নাগরিকত্ব ও পাসপোর্ট দেওয়া হয়েছে পাঁচজন প্রবাসী ক্রিকেটারকে। নাগরিকত্ব পাওয়া এই ক্রিকেটারদের নিয়ে আজই নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে আরব আমিরাত।

সাধারণত আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দেশে টানা তিন বছর বসবাস করলে সেই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা যায়। তবে এই পাঁচ ক্রিকেটারের ক্ষেত্রে সেই দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হয়নি; বরং সরাসরি রাষ্ট্রীয় নাগরিকত্ব প্রদানের মাধ্যমে তাদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাগরিকত্ব পাওয়া এই পাঁচজন হলেন—খুজাইমা তানভীর, অজয় কুমার, অক্ষদীপ নাথ, হারপ্রীত ভাটিয়া ও আদীব উসমানি। এদের মধ্যে খুজাইমা তানভীরের জন্ম পাকিস্তানের ইসলামাবাদে এবং বাকি চারজনই ভারতীয় বংশোদ্ভূত।

সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলে আগে থেকেই ভারত ও পাকিস্তানে জন্ম নেওয়া ক্রিকেটারদের আধিক্য থাকলেও, সরাসরি নাগরিকত্ব দিয়ে দল ভারী করার ঘটনা এটাই প্রথম। নাগরিকত্ব পাওয়া ভারতীয় ক্রিকেটারদের অনেকেই পূর্বে ভারতের ঘরোয়া লিগ আইপিএলে খেলেছেন এবং ভারতের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতাও রয়েছে তাদের।

এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অজয় কুমার ‘দ্য ন্যাশনাল’কে বলেন,'আমিরাত আসার পর থেকেই এই দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলা আমার স্বপ্ন ছিল। অবশেষে আমি সেই সুযোগটি পাচ্ছি।' অন্যদিকে পাকিস্তানি বংশোদ্ভূত খুজাইমা তানভীর আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,'যেকোনো খেলোয়াড়ের জন্যই নিজের দেশের প্রতিনিধিত্ব করা এক অসাধারণ অনুভূতি।' 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App