×

খেলা

জাতীয় দল ছেড়ে যে কারনে এইচপিতে যাচ্ছেন সালাউদ্দিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৫:৫১ পিএম

জাতীয় দল ছেড়ে যে কারনে এইচপিতে যাচ্ছেন  সালাউদ্দিন

জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ছবি- সংগৃহীত

পাকিস্তান সিরিজ শেষে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে বিসিবির সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বহাল থাকায় তিনি এখন থেকে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে কাজ করবেন। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই তার নতুন এই অধ্যায় শুরু হবে।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব শেষ করে আবারও হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগে ফিরছেন মোহাম্মদ সালাউদ্দিন। আগামী ৮ মে থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজের দুই টেস্টই হবে জাতীয় দলের হয়ে তার শেষ অ্যাসাইনমেন্ট। বিসিবির সঙ্গে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকায় সালাউদ্দিনকে নতুন করে এইচপির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এইচপির বর্তমান কোচ ডেভিড হেম্পকে অন্য কোনো বিভাগে স্থলাভিষিক্ত করবে বোর্ড।

জাতীয় দল ছেড়ে তরুণদের নিয়ে কাজ করার বিষয়ে মোহাম্মদ সালাউদ্দিন বলেন,'তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার আগে থেকেই আছে। ভবিষ্যতের ক্রিকেটার তৈরির কাজটাই আমি ভালো করতে পারব বলে মনে করি। বিসিবিও সেভাবেই চিন্তা করেছে।' তিনি আরও যোগ করেন,'জাতীয় দলের প্রয়োজনটা আমি এখন আরও ভালো করে বুঝি। আমাদের সাদা বলের ক্রিকেটে ৭-৮ নম্বরে নামার মতো ভালো অলরাউন্ডার দরকার। এইচপিতে এ ধরনের ক্রিকেটার তৈরির দিকেই আমার মূল দৃষ্টি থাকবে।'

সালাউদ্দিনের অধীনে এইচপি ইউনিটের প্রথম মিশন শুরু হচ্ছে আগামী জুনে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ দিয়ে। কোচিং প্যানেলে তার সঙ্গে আরও থাকছেন সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ ও তালহা জুবায়ের। এবারের এইচপি ক্যাম্পে সাদা ও লাল বল মিলিয়ে মোট ৩৫ জন ক্রিকেটার ডাক পাবেন, যেখানে কোনো নির্দিষ্ট বয়সসীমা থাকছে না।

জিম্বাবুয়ে সিরিজের পর এইচপি দল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সফর করবে। এছাড়া ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় ‘টপ এন্ড টি-টোয়েন্টি’ এবং দুটি চারদিনের ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। পাইপলাইন শক্তিশালী করতে এই সিরিজগুলোতে সালাউদ্দিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি।

আগামী ৮, ১০ ও ১৩ জুন বগুড়া ও রাজশাহীতে ওয়ানডে সিরিজের মাধ্যমে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে এইচপি দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App