×

খেলা

বিশ্বকাপে ডাক পেয়েই পেলে-রোনালদোদের ছুঁলেন নেইমার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৫১ পিএম

বিশ্বকাপে ডাক পেয়েই পেলে-রোনালদোদের ছুঁলেন নেইমার

নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

নানা সন্দেহ আর সংশয় কাটিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম দলে ডাক পেলেন এই তারকা ফরোয়ার্ড। এই দলভুক্তির মাধ্যমে ব্রাজিলের ইতিহাসে অনন্য এক কীর্তি গড়লেন নেইমার। পেলেসহ ব্রাজিলের আরও সাত কিংবদন্তি চারটি করে বিশ্বকাপে অংশ নিয়েছেন। সেই অভিজাত তালিকায় অষ্টম ব্রাজিলীয় হিসেবে যুক্ত হলেন তিনি। নেইমারের আগে চার বিশ্বকাপে খেলা ব্রাজিলের সেই সাত কিংবদন্তি সংক্ষিপ্ত প্রোফাইল তুলে ধরা হলো-

পেলে: ফুটবলের রাজা পেলে ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ এবং ১৯৭০ সালের বিশ্বকাপে অংশ নেন। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক ঘটিয়েই ফাইনালে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেন। ১৯৭০ বিশ্বকাপের ফাইনালে ইতালির বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচেও প্রথম গোলটি করেছিলেন তিনি। ব্রাজিলের হয়ে তিনি তিনবার বিশ্বকাপ জিতেছেন।

দালমা সান্তোস: কিংবদন্তি এই রাইটব্যাক ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৬৬ সালের বিশ্বকাপে দলে ছিলেন। এর মধ্যে দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান তিনি। পুরো ক্যারিয়ারে কোনো লাল কার্ড না দেখার অনন্য রেকর্ড রয়েছে তার। ১৯৯৭ ও ২০০০ সালে ফিফা কর্তৃক সর্বকালের সেরা রাইটব্যাক হিসেবে নির্বাচিত হন তিনি।

কাস্তিলহো: ফ্লুমিনেন্সের এই গোলরক্ষক ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮ এবং ১৯৬২ সালের বিশ্বকাপের দলে ডাক পেয়েছিলেন। তবে তিনি কেবল ১৯৫৪ সালের বিশ্বকাপে শুরুর একাদশে খেলেছেন। বাকি আসরগুলোতে তিনি ব্যাকআপ গোলরক্ষক হিসেবে বেঞ্চে ছিলেন।

নিলতন সান্তোস: ব্রাজিলের কিংবদন্তি এই লেফটব্যাক ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮ এবং ১৯৬২ সালের বিশ্বকাপে খেলেছিলেন। ২০০০ সালে ফিফা তাকে সর্বকালের সেরা লেফটব্যাক হিসেবে স্বীকৃতি দেয়।

এমারসন লেয়াও: এই গোলরক্ষক ১৯৭০, ১৯৭৪, ১৯৭৮ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপের দলে ছিলেন। ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলে তিনি ছিলেন বিকল্প গোলরক্ষক। তবে ১৯৭৪ এবং ১৯৭৮ সালের বিশ্বকাপে তিনি ব্রাজিলের এক নম্বর গোলরক্ষক হিসেবে মূল একাদশে খেলেন।

কাফু: চারটি বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি কাফু ইতিহাসের একমাত্র খেলোয়াড়, যিনি টানা তিনটি বিশ্বকাপের ফাইনাল (১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২) খেলেছেন। তিনি ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন।

রোনালদো: ব্রাজিলের কিংবদন্তি এই স্ট্রাইকার ১৯৯৪, ১৯৯৮, ২০০২ এবং ২০০৬ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। আসরে সর্বোচ্চ ৮গোল করে জিতে নেন গোল্ডেন বুটও।। ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত এককভাবে সর্বোচ্চ গোলের (১৫টি) মালিক ছিলেন রোনালদো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান

রাজারহাটে খামারিদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের উপকরণ বিতরণ

রাজারহাটে খামারিদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের উপকরণ বিতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App