×

খেলা

রোনালদোকে হারিয়ে সেরার মুকুট ফেলিক্সের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৪৬ পিএম

রোনালদোকে হারিয়ে সেরার মুকুট ফেলিক্সের

ছবি- সংগৃহীত

সৌদি প্রো লিগে প্রথম মৌসুমেই বাজিমাত করলেন পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স। জাতীয় দলের সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই তরুণ।

গত বৃহস্পতিবার রাতে লিগের শেষ ম্যাচে দামাক এফসিকে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় আল নাসর। ম্যাচে জোড়া গোল করেন রোনালদো, আর একটি অ্যাসিস্ট করেন ফেলিক্স। এর পরদিন শুক্রবার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ঘোষণা করে লিগ কর্তৃপক্ষ।

ফেলিক্স এই মৌসুমে নিজে ২০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন লিগের সর্বোচ্চ ১৩টি গোল। মাঠের এই অলরাউন্ড পারফরম্যান্সই তাঁকে লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার এনে দিয়েছে। বর্ষসেরা হওয়ার দৌড়ে ২৬ বছর বয়সী ফেলিক্স পেছনে ফেলেছেন কলম্বিয়ান ফরোয়ার্ড হুলিয়ান কিনোনেস, ইংলিশ স্ট্রাইকার ইভান টোনি ও সতীর্থ রোনালদোকে।

চলতি লিগ মৌসুমে ৩১ ম্যাচে ৩৩ গোল করে তালিকার শীর্ষে ছিলেন কিনোনেস। ৩২ ম্যাচে ৩২ গোল নিয়ে দুই নম্বরে টোনি আর ৩০ ম্যাচে ২৮ গোল নিয়ে তিন নম্বরে ছিলেন রোনালদো।

গত বছরের জুলাইয়ে ৩০ মিলিয়ন ইউরোর চুক্তিতে চেলসি থেকে আল নাসরে যোগ দেন ফেলিক্স। রিয়াদভিত্তিক ক্লাবটিতে এটিই ছিল তাঁর প্রথম মৌসুম।

লিগ শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ফেলিক্স বলেন, ‘কোচ আমার ওপর অনেক ভরসা রেখেছিলেন। তিনি আমাকে দলের খেলা নিয়ন্ত্রণ করার ও দলকে সাহায্য করার দায়িত্ব দিয়েছিলেন, যেন আমি দলের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারি। যখন এমন ভরসা পাওয়া যায়, তখন সবকিছুই ঠিকঠাকভাবে কাজ করে।’

খেলোয়াড়দের পাশাপাশি পুরস্কারের দেখা পেয়েছেন আল নাসরের কোচ হোর্হে জেসুসও। তিনি লিগের ‘কোচ অব দ্য সিজন’ নির্বাচিত হয়েছেন। তবে দলকে শিরোপা জেতানোর পরপরই এই পর্তুগিজ কোচ ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইরান-যুক্তরাষ্ট্র আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App