×

খেলা

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

নেইমার। ছবি- সংগৃহীত

মাংসপেশির চোটের কারণে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরের বিপক্ষে মাঠে নামতে পারেননি নেইমার। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছিল, ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়ে অনিশ্চয়তাও তত বাড়ছিল। তবে সেলেসাও শিবিরে অবশেষে মিলেছে স্বস্তির খবর। কাফ ইনজুরি (পায়ের ডিম্বের চোট) থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় নেইমারের বেশ ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ব্রাজিল দল।

গত মাসে করানো এক স্ক্যানে ধরা পড়েছিল যে, নেইমারের ‘গ্রেড টু’ মাত্রার পেশি ছিঁড়ে গেছে। এই চোটের কারণে ব্রাজিলের ইতিহাসের সর্বকালের শীর্ষ এই গোলদাতাকে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয়।

গতকাল সোমবার (৮ জুন) ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের আরেকটি স্ক্যান করানো হয়েছে। এরপর এক সংক্ষিপ্ত বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ‘নতুন পরীক্ষায় নেইমারের চিকিৎসায় প্রত্যাশিত সীমার মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। তিনি ব্রাজিল জাতীয় দলের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন ও শারীরিক প্রস্তুতির প্রক্রিয়া চালিয়ে যাবেন।’

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামার লক্ষ্য নিয়ে এখন সময়ের বিরুদ্ধে লড়ছেন নেইমার। ব্রাজিলিয়ান ভক্তদের আশা, প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে দলের আক্রমণভাগের হাল ধরবেন এই পোস্টার বয়।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App