×

খেলা

মরক্কোর বিপক্ষে নেইমারের খেলা নিয়ে যা জানা গেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৩৮ এএম

মরক্কোর বিপক্ষে নেইমারের খেলা নিয়ে যা জানা গেল

নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের পোস্টার বয় ও তারকা ফরোয়ার্ড নেইমারকে পাওয়া যাচ্ছে না বলেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে  সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড কোচ জানান, নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করলেও তিনি আগামী সপ্তাহের আগে দলীয় অনুশীলনে ফিরতে পারছেন না। ফলে হেক্সা মিশনের প্রথম ম্যাচে আফ্রিকার পরাশক্তি মরক্কোর বিপক্ষে নেইমারের মাঠে নামার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

আজ শনিবার (১৩ জুন) দিবাগত রাত ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোচ আনচেলত্তি সরাসরি নেইমারের ছিটকে যাওয়ার কথা মুখে না বললেও, দলীয় সূত্রের বরাতে মরক্কোর বিপক্ষে তার না থাকার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেছে ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’।

দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় ধরে নানামুখী চোট ও ফিটনেস জটিলতায় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দলে এই তারকা ফরোয়ার্ডের অন্তর্ভুক্তি ভক্তদের মনে বড় আশার সঞ্চার করেছিল। মূলত নেইমারকে রেখেই ২৬ সদস্যের শক্তিশালী বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে ব্রাজিল।

এখনো শতভাগ ফিটনেস ফিরে পাওয়ার জন্য লড়াই করতে থাকা এই তারকাকে দলে রাখার যৌক্তিকতা ব্যাখ্যা করে কোচ আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেন, ‘নেইমারকে দলে নেওয়ার কারণ শুধু তার অসাধারণ টেকনিক্যাল ও ড্রিবলিং দক্ষতা নয়; বিশ্বমঞ্চে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং দলের তরুণ খেলোয়াড়দের জন্য তার অনুপ্রেরণাদায়ক নেতৃত্বসুলভ ভূমিকাও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ ছিল।’

বর্তমানে যুক্তরাষ্ট্রের চেনা কন্ডিশনে দলের প্রস্তুতি ক্যাম্পে সতীর্থদের সঙ্গে থাকলেও এখনো বুট পরে পুরোদমে অনুশীলনে নামতে পারেননি নেইমার। সতীর্থদের সঙ্গে হালকা বল পাসিং করলেও এখন পর্যন্ত শুধু রানিং শু পরে দৌড়াতে পারছেন এই ব্রাজিলিয়ান তারকা। মাঠের মূল অনুশীলনের চেয়ে তাঁর বেশিরভাগ সময় এখন কাটছে জিম, ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রমে।

নেইমারের এই চোটের সূত্রপাত হয়েছিল গত ১৭ মে, যখন তিনি নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে কুরিতিবার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে পায়ের পেছনের পেশিতে (ক্যাফ মাসল) তীব্র চোট পান। গুরুতর সেই চোট নিয়েই তিনি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পান এবং গত ২৭ মে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। সেখানে এমআরআই সহ বিভিন্ন ডাক্তারি পরীক্ষার পর তার পায়ের পেশিতে গ্রেড-টু চোট ধরা পড়ে।

সেই থেকে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার মধ্যেই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের মূল ক্যাম্পে যোগ দেন তিনি।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে

শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে

ইরান ফুটবল দলের হোটেলের সামনে থেকে মরদেহ উদ্ধার

ইরান ফুটবল দলের হোটেলের সামনে থেকে মরদেহ উদ্ধার

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App