×

খেলা

লকডাউনে চলবে বাংলাদেশ গেমস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ০৯:১৪ পিএম

এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে রবিবার (৪ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। তখনই আলোচনা শুরু হয় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ভবিষ্যৎ কি হবে। নির্ধারিত সময় পর্যন্ত চলবে নাকি লকডাউন শুরুর আগেই শেষ হয়ে যাবে গেমসটি। এমন দোটানার মধ্যে স্বস্তির খবর হলো জাতির পিতার নামের এই গেমসটি চলবে।

রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে জিম্যানিস্টকস প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন জানান সব ভেন্যুতেই সূচি অনুযায়ী খেলা চলবে, ‘গেমস নিয়ে আপনারা যে চিন্তাভাবনা করছেন, আমি নিশ্চিত করতে চাই গেমসটি হবে। স্বাস্থ্যবিধি মেনে আমরা কম লোকসমাগমের উপস্থিতি রেখে গেমসটি করব। আপনারা এখন পুরস্কার বিতরণী (জিমন্যাস্টিকসের পুরস্কার বিতরণী) অনুষ্ঠানে দেখেছেন যে আমরা একদম বাইরের লোক প্রবেশাধিকার বন্ধ করেছি। স্বাস্থ্যবিধি মেনে আমরা এই গেমসটি সম্পন্ন করব এবং এই ব্যাপারে সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক আমরা খেলা চালিয়ে যাচ্ছি এবং সব ভেন্যুতেই খেলা চলবে ইনশাআল্লাহ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App