×

খেলা

প্রথমবারের মতো বিপিএলে মালিঙ্গা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৭, ১১:৩৪ এএম

দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গার। কিন্তু বিভিন্ন জটিলতায় লিগ স্থগিত হয়েছে এক বছর। ওই সময়ই বাংলাদেশে অনুষ্ঠিত হবে বিপিএলের পঞ্চম আসর। সুযোগ থাকায় বিপিএলের অফার লুফে নিয়েছেন লাসিথ মালিঙ্গা। টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ৩২৩ উইকেটের মালিক মালিঙ্গা চুক্তি করেছেন রংপুর রাইডার্সের সঙ্গে। রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ক্রিস গেইলকে লিগের শুরু থেকেই পাবে রংপুর রাইডার্স। ফলে বিপিএলের জৌলুস আরও বেড়ে যাবে বলে বিশ্বাস তার। শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ দেওয়া মালিঙ্গা প্রথমবারের মতো বিপিএলে খেলতে যাচ্ছেন। বিদেশী লিগগুলোতে নিয়মিত মুখ মালিঙ্গা। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন দীর্ঘদিন। পাশাপাশি ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে ও জ্যামাইকান তলাওয়াসে, কাউন্টিতে কেন্ট, বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছেন মালিঙ্গা। এবারের বিপিএলে তার অন্তর্ভুক্তি জৌলুস বাড়াবে তা বলার অপেক্ষা রাখেনা। প্রসঙ্গত, বাজে ফর্মের কারণে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে নেই লাসিথ মালিঙ্গা। পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দাবি, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই মালিঙ্গা। তাই তাকে ওয়ানডে দলে রাখা হচ্ছে না। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর মালিঙ্গা ১৩ ওয়ানডে খেলেছেন। ভারতের বিপক্ষে কিছুদিন আগেই খেলেছেন টি-টোয়েন্টি সিরিজ।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App