×

সিলেট

সুনামগঞ্জে সরকারি জায়গা দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত শতাধিক

Icon

জাকারিয়া হোসেন জোসেফ

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৫:৫৯ পিএম

সুনামগঞ্জে সরকারি জায়গা দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত শতাধিক

সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ।

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন সুনাম পুর মৌজা ৪৬ দাগ সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে মির্জাপুর ও রফিনগর গ্রামবাসীর সংঘর্ষে রফিনগর গ্রামের শাহ আলমের ছেলে হারুন মিয়া (৫৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে রফিনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের লোকজন এই দখলকে বাধা দিতে যায় রফিনগর গ্রামের লোকজন এ নিয়ে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে একজন নিহত হয়। 

সরেজমিন গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি জায়গা নিয়ে রফিনগর ও মির্জাপুর গ্রামের লোকজনদের মাঝে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় সকাল থেকে উভয় গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রফিনগর ইউনিয়ন বাংলাবাজার এলাকায় সংঘর্ষ জড়ালে রফিনগর গ্রামের মৃত শাহ আলমের ছেলে হারুন মিয়া (৫৫) এর ঘটনাস্থলে মৃত্যু হয়। সংঘর্ষে আহত হয় প্রায় অর্ধশত লোকজন। পরে সংঘর্ষ স্থলে সেনাবাহিনী ও পুলিশ পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।

মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান দিরাই থানা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি জানান, এ সংঘর্ষের উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত নিহত হারুন মিয়া বড় ছেলে জসিম (২৯) ও মির্জাপুর গ্রামের মাহমুদুল (২২) আলী আবেদীন (৫৫) নুর কালাম (৫০) । নিহত হওয়ার সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাংলা বাজারে ব্যাপক লুটপাট ভাঙচুর শুরু হয়। ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী ও দিরাই থানা পুলিশ পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।

আরো পড়ুন : বন্যার কারণে চালের দাম বেড়েছে, অস্থির কাঁচামাল বাজার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App