×

সিলেট

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, ইউনিয়ন উদ্যোক্তা বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, ইউনিয়ন উদ্যোক্তা বরখাস্ত

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার নাম করে স্থানীয় নারীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাসের ভাই ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক জন নারীর কাছ থেকে টাকা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তা ফেরত দিচ্ছেন।

বুধবার (১১ মার্চ) ভিডিওটি ভাইরালের পর তাৎক্ষণিকভাবে ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাসকে বরখাস্ত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

তিনি বলেন, ‘টাকা গ্রহণের বিষয়ে কেউ অভিযোগ করেনি। ভিডিওটি দেখে উদ্যোক্তা শিবু দাসকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

স্থানীয়রা অভিযোগ করে জানান, ‘উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাস ও তার ছোট ভাই দীপ দাস হৃদয় কয়েক দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে নারীদের কাছ থেকে ১২০ থেকে ১৩০ টাকা করে নেন। শিবু নেপথ্যে থেকে তার ভাইকে দিয়ে টাকা গ্রহণ করেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের মানুষকে খুশি করতে চায় স্কালোনি

বাংলাদেশের মানুষকে খুশি করতে চায় স্কালোনি

ইতিহাসের এই দিনে

১৫ জুলাই ইতিহাসের এই দিনে

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App