×

সিলেট

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পিএম

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ছবি: নিজস্ব

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯৩ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (১২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, তামাবিল, লবিয়া, প্রতাপপুর, মিনাটিলা, সোনারহাট, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক এক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু, মহিষ, চিনি, চা-পাতা, কম্বল, ক্লপ জি ক্রিম এবং বিপুল পরিমাণ মদ। আটককৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ লাখ ৫০ হাজার ৩০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রিমান্ডে সাবেক দুই ডিজিএফআই কর্মকর্তা

রিমান্ডে সাবেক দুই ডিজিএফআই কর্মকর্তা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ

দুই বাসের মাঝখানে চাপা পড়ে হকার নিহত

দুই বাসের মাঝখানে চাপা পড়ে হকার নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App