×

সিলেট

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:২৫ পিএম

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে লেগুনাচালকসহ দুজন নিহত হয়েছেন। 

বুধবার (২০ মে) দুপুর ১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন লেগুনা যাত্রী আহত হয়েছেন।

নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান এবং সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ।

নিহতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের লেগুনাচালক ইব্রাহিম মিয়া (২৫) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের জাহেদ মিয়া (১৮)।

আহতরা হলেন- ছাতক উপজেলার সাদারাই গনিপুর গ্রামের আব্দুল জাহান (৪২), তার মেয়ে লুৎফা বেগম (৫), তৌরিজ মিয়া (৫৫), তার স্ত্রী কল্পনা বেগম (৪৫) এবং আব্দুল জাহার (৪২)।

প্রত্যক্ষদর্শী আব্দুল জাহার জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লেগুনাযোগে তারা পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন। লেগুনাটি আহসানমারা ব্রিজের কাছে পৌঁছলে ঢাকা থেকে আসা ‘খাদিজা ভিআইপি’ নামের একটি দূরপাল্লার মিনিবাস সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।

তিনি আরো জানান, ধাক্কার সময় তিনি লেগুনা থেকে সড়কের পাশে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। তবে সামনে বসা যাত্রী জাহেদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় লেগুনাচালক ইব্রাহিম মিয়াকে সিলেট পাঠানো হলে পথেই তিনি মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App