×

সিলেট

শাহজালাল (র.)-এর মাজার

দানের অর্থে স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে সমন্বয় কমিটি

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:২৫ পিএম

দানের অর্থে স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে সমন্বয় কমিটি

ছবি: সংগৃহীত

সিলেটের হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে এ-সংক্রান্ত এক রুদ্ধদ্বার সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, দরগাহর উন্নয়ন, দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আর্থিক হিসাব-নিকাশে স্বচ্ছতা নিশ্চিত করতে সবাই ঐকমত্যে পৌঁছেছেন।

মন্ত্রী জানান, নবগঠিত কমিটিতে বিভাগীয় ও জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এবং দরগাহ, মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিরা থাকবেন। আগামী এক মাসের মধ্যে কমিটি ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের প্রধান লক্ষ্য। নতুন কর্মপদ্ধতি চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানের অর্থ গণনা করবে এবং তা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

এর আগে অনুষ্ঠিত রুদ্ধদ্বার সভায় হযরত শাহজালাল (র.)-এর মাজারের ঐতিহ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকায়ন এবং উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং দরগাহ-সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App