×

সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৯৮৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০৩ পিএম

সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৯৮৮

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এ সময় ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নতুন করে ৯৮৮ জন হামে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিভাগে শনাক্ত রোগীদের মধ্যে সিলেট জেলায় ৩২০ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্তদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বিভাগে হামজনিত মোট মৃত্যুর মধ্যে ১০ জনের হাম ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়েছিল। অন্যদিকে সন্দেহজনক হাম নিয়ে মারা গেছেন আরও ১৩০ জন।

জেলাভিত্তিক হিসাবে, সিলেটে নিশ্চিত ৪ জন ও সন্দেহজনক ৫০ জনসহ মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে নিশ্চিত ১ জন ও সন্দেহজনক ৫৪ জনসহ মারা গেছেন ৫৫ জন। হবিগঞ্জে নিশ্চিত ৪ জন ও সন্দেহজনক ১৪ জনসহ মোট ১৮ জন এবং মৌলভীবাজারে নিশ্চিত ১ জন ও সন্দেহজনক ১২ জনসহ ১৩ জনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৩১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৪ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৮ জনসহ অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও কয়েকজন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নিহান গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা হাবিব আহমদের সন্তান।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন চিকিৎসা নিচ্ছেন।

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনার পাশাপাশি হাম বা সংশ্লিষ্ট উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যালটসহ ভোটের সরঞ্জাম নিয়ে সংসদ ভবনের পথে ইসি

ব্যালটসহ ভোটের সরঞ্জাম নিয়ে সংসদ ভবনের পথে ইসি

প্রধানমন্ত্রীর কর্মদক্ষতায় ৬৬.৩% অনুমোদন, সামনে বড় চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রীর কর্মদক্ষতায় ৬৬.৩% অনুমোদন, সামনে বড় চ্যালেঞ্জ

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জেনে নিন

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জেনে নিন

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App