×

টালিউড

প্রযোজকের ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাবে নিজেকে বাঁচতে যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম

প্রযোজকের ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাবে নিজেকে বাঁচতে যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী?

প্রতীকী ছবি

ভালো কাজ পেতে গেলে প্রযোজকের ‘ঘনিষ্ঠ’ হতে হবে, এমন কথা স্টুডিওপাড়ায় কান পাতলে শোনা যায়। কেউ কেউ এমন অভিযোগের সত্যতা স্বীকার করেন, আবার কেউ বিষয়টিকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। টালিপাড়ার অন্দরে সম্প্রতি এমনই এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা।

প্রযোজকের কাছ থেকে এমন কোনো প্রস্তাব আসতে পারে, তা নাকি ভাবতেই পারেননি অভিনেত্রী। ওই প্রযোজককে এত দিন ‘দাদা’ হিসেবেই সম্বোধন করতেন তিনি। কিন্তু হঠাৎই তাঁর পাঠানো একটি বার্তায় রীতিমতো অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গেও আলোচনা করেন। পরিস্থিতি কীভাবে সামাল দেবেন, সে বিষয়ে অনেকের কাছে পরামর্শও চান।

আরও পড়ুন: অভিনেত্রীর নগ্ন ছবি দেখে চমকে গেলেন ভক্তরা

একদিকে ভালো কাজের সুযোগ, অন্যদিকে কথিত ‘কুপ্রস্তাব’—দুইয়ের মাঝে রীতিমতো দ্বিধায় পড়ে যান অভিনেত্রী। পরিবারের কাছেও বিষয়টি নিয়ে কান্নাকাটি করেছেন বলে টালিপাড়ায় গুঞ্জন রয়েছে।

ছোটপর্দার পরিচিত মুখ ওই অভিনেত্রী বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এতদিন পরও এমন প্রস্তাব আসায় তিনি নাকি বেশ অপ্রস্তুত হয়ে পড়েন। একপর্যায়ে পুরো ঘটনাটি প্রকাশ্যে আনার সিদ্ধান্তও নিয়েছিলেন। তবে ঘনিষ্ঠ কয়েকজনের পরামর্শে শেষ পর্যন্ত তা থেকে সরে আসেন।

তবে প্রযোজককে জবাব দেওয়ার ক্ষেত্রে কোনো সংকোচ করেননি অভিনেত্রী। তাঁর প্রস্তাবের কড়া ভাষায় জবাব দেন তিনি। যদিও এরপর ওই প্রযোজকের আচরণ বা অভিসন্ধিতে কোনো পরিবর্তন এসেছে কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

সূত্র: আনন্দবাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App