×

অন্যান্য

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো বাংলাদেশের রাইজআপ ল্যাবস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো বাংলাদেশের রাইজআপ ল্যাবস

ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI) পার্টনার নেটওয়ার্কে ‘সিলেক্ট পার্টনার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশভিত্তিক এআই-নেটিভ বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস। এর মাধ্যমে এআই প্রযুক্তি তৈরি, বাস্তবায়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এর ব্যবহার বাড়াতে ওপেনএআইয়ের পার্টনার ইকোসিস্টেমের অংশ হিসেবে কাজ করবে রাইজআপ ল্যাবস।

ওপেনএআই পার্টনার নেটওয়ার্ক বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলোকে এআই প্রযুক্তি ব্যবহারে সহায়তা করে। এই নেটওয়ার্কের মাধ্যমে অংশীদারেরা বিভিন্ন ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য এআই প্রযুক্তি তৈরি এবং বাস্তবায়নে কাজ করে। প্রযুক্তিগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং সহযোগিতার সক্ষমতার ভিত্তিতে ওপেনএআই পার্টনারদের মূল্যায়ন করে। পার্টনার নেটওয়ার্কে তিনটি স্তর রয়েছে। এগুলো হলো সিলেক্ট, অ্যাডভান্সড এবং এলিট।

সিলেক্ট পার্টনার হিসেবে রাইজআপ ল্যাবস প্রতিষ্ঠানগুলোকে এআই ব্যবহারের সুযোগ চিহ্নিত করতে সহায়তা করবে। পাশাপাশি এআই প্রযুক্তি বাস্তব কাজে যুক্ত করা, অটোমেশন, সফটওয়্যার উন্নয়ন এবং গ্রাহকসেবা উন্নয়নে কাজ করবে।

এ বিষয়ে রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরশাদুল হক বলেন, প্রতিষ্ঠানগুলো এখন শুধু এআই নিয়ে পরীক্ষা করতে চায় না। তারা এআইকে বাস্তব কাজে ব্যবহার করে ফলাফল পেতে চায়। ওপেনএআইয়ের প্রযুক্তি এবং রাইজআপ ল্যাবসের প্রকৌশল দক্ষতার সমন্বয়ে প্রতিষ্ঠানগুলোকে এআই ব্যবহারে সহায়তা করাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশ থেকে যাত্রা শুরু করা রাইজআপ ল্যাবস বিশ্বের ৩০টির বেশি দেশে কাজ করছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৭০০টির বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে। এআই-নেটিভ প্রযুক্তি, সফটওয়্যার প্রকৌশল ও ডিজিটাল সেবার মাধ্যমে বৈশ্বিক বাজারে কাজ করছে রাইজআপ ল্যাবস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ববির মেডিকেল সেন্টারে অনিয়ম, চিকিৎসককে শোকজ

ববির মেডিকেল সেন্টারে অনিয়ম, চিকিৎসককে শোকজ

সংরক্ষিত আসন যে দলের বরাদ্দ তারই থাকবে: ইসি

সংরক্ষিত আসন যে দলের বরাদ্দ তারই থাকবে: ইসি

পর্দা উঠছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টির

পর্দা উঠছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টির

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো বাংলাদেশের রাইজআপ ল্যাবস

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো বাংলাদেশের রাইজআপ ল্যাবস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App