×

সামাজিক মাধ্যম

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা

Icon

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:২৬ এএম

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা

ছবি:সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। বর্তমান সময়ে মানুষ হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগ করে। কারণ ,অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ সহজ এবং সুবিধা। তবে  ব্যবহারকারীদের এই যোগাযোগ ব্যবস্থা আরো সহজ করতে মেটা-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি সম্প্রতি নতুন ফিচার নিয়ে এসেছে। যেখানে ডেস্কটপ অ্যাপ ইনস্টলের ঝামেলা ছাড়াই এখন ওয়েব ব্রাউজার থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কল করা যাবে। 

মোবাইল ও ডেস্কটপ অ্যাপের মতো ব্রাউজারেও স্ক্রিন শেয়ারিং, নির্দিষ্ট কলস ট্যাব এবং কল হিস্ট্রির সুবিধা থাকছে। পাশাপাশি কলগুলো বরাবরের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড এবং সময়সীমা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যের হবে।

আরো পড়ুন: বিনা মূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, পাবেন যেভাবে

ব্রাউজার কলিংয়ের পাশাপাশি ‘কল ট্রান্সফার’ নামের আরেকটি চমকপ্রদ ফিচারও এনেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে চলমান গ্রুপ কল না কেটেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নির্বিঘ্নে স্থানান্তর করা যাবে। এছাড়া গ্রুপ কলের ক্ষেত্রে ‘ওয়েটিং রুম’ ফিচার যুক্ত করা হয়েছে। লিংকের মাধ্যমে কলে যুক্ত হওয়ার ক্ষেত্রে এখন আয়োজকের অনুমোদনের জন্য সবাইকে প্রথমে ভার্চ্যুয়াল ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে।

ভিডিও কলের মান বাড়াতে ‘কুইকএইচডি’ নামের প্রযুক্তি ব্যবহার করেছে হোয়াটসঅ্যাপ। ফলে কলের শুরুতেই দ্রুত হাই-ডেফিনিশন ভিডিও পাওয়া যাবে। এছাড়া আশপাশের কোলাহল এড়াতে যুক্ত হয়েছে ‘নয়েজ সাপ্রেশন’ সুবিধা। উল্লেখ্য, সাধারণ মেসেজিংয়ের গণ্ডি পেরিয়ে সম্প্রতি এআই চ্যাট টুলসহ বেশ কিছু নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

করদাতার সঙ্গে কর্মকর্তার যোগাযোগ থাকবে না

করদাতার সঙ্গে কর্মকর্তার যোগাযোগ থাকবে না

পে স্কেলের গেজেট প্রকাশে শেষ বাধা কোথায়

পে স্কেলের গেজেট প্রকাশে শেষ বাধা কোথায়

এনবিআরের ৭ সহকারী কর্মকর্তার বদলি

এনবিআরের ৭ সহকারী কর্মকর্তার বদলি

ফ্রি এআই প্রশিক্ষণ, ভাতা দৈনিক ২০০ টাকা

ফ্রি এআই প্রশিক্ষণ, ভাতা দৈনিক ২০০ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App