×

সামাজিক মাধ্যম

সাড়ে ৭ লাখ ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ করল মেটা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:২৫ পিএম

সাড়ে ৭ লাখ ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ করল মেটা

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ফেসবুক ও ইনস্টাগ্রামের প্রায় ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে মূল প্রতিষ্ঠান মেটা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মেটা জানায়, বন্ধ করা অ্যাকাউন্টগুলোর মধ্যে ইনস্টাগ্রামের ৪ লাখ ৬২ হাজার এবং ফেসবুকের ২ লাখ ৯৪ হাজার অ্যাকাউন্ট রয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়। ওই এক মাসে ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা গত বছরের ১০ ডিসেম্বর কার্যকর হয়। অপ্রাপ্তবয়স্কদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাব্য নেতিবাচক প্রভাব কমানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই আইনটি করা হয়েছে।

আরও পড়ুন: এআই থেকে মাসে ১২ লাখ টাকা আয়ের সহজ উপায়

তবে আইন কার্যকরের পরও অস্ট্রেলিয়ার বেশিরভাগ কিশোর-কিশোরী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে বলে সরকারি তথ্য ও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। ফলে নিষেধাজ্ঞা আরও কঠোর করার বিষয়ে আলোচনা চলছে। নতুন বিধানে আইন লঙ্ঘনের সর্বোচ্চ জরিমানা বাড়িয়ে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে।

মেটা জানিয়েছে, বাণিজ্যিকভাবে তারা অস্ট্রেলিয়ার এই আইনের বিরোধিতা করলেও স্থানীয় আইন মেনে চলার বিষয়ে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে মার্চে অস্ট্রেলিয়া সরকারের পাশাপাশি কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের জরিপে দেখা যায়, দেশটির ১৬ বছরের কম বয়সী প্রতি ১০ জন কিশোর-কিশোরীর মধ্যে প্রায় আটজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে।

আইন বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে মেটাসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যেই বিপুলসংখ্যক অ্যাকাউন্ট বন্ধের তথ্য প্রকাশ করল মেটা।

আরও পড়ুন: বড় সুখবর দিল ফেসবুক

এদিকে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে আগামী শুক্রবার (১৪ আগস্ট) অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি তদন্তে মেটা, টিকটক, গুগল ও স্ন্যাপের প্রতিনিধিদের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

মেটা আরও জানিয়েছে, ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারী শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারীর পোস্টে জন্মদিন উদ্‌যাপন বা স্কুলের শ্রেণির মতো তথ্য বিশ্লেষণ করে বয়স সম্পর্কে ধারণা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আগের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর নতুন অ্যাকাউন্ট খুলে নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টাও ঠেকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদির

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদির

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App