×

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশসহ দ. এশিয়ার ৩ দেশে ফেসবুকের ব্যবহার সর্বাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৫ পিএম

বাংলাদেশসহ দ. এশিয়ার ৩ দেশে ফেসবুকের ব্যবহার সর্বাধিক

প্রতীকী ছবি

দক্ষিণ এশিয়ায় যে তিনটি দেশে ফেসবুক ব্যবহার সর্বাধিক, সেগুলো ভারত, ফিলিপাইন ও বাংলাদেশ। গত বৃহস্পতিবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে প্রায় ২০০ কোটি মানুষ একবারের জন্য হলেও ফেসবুকে প্রবেশ করেছে। এ সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করেছে ভারত, ফিলিপাইন ও বাংলাদেশ- এই তিন দেশের মানুষ।

২০২১ সালের ডিসেম্বরে ফেসবুকে দৈনিক গড় ব্যবহারকারীর সংখ্যা (ডিএইউএস) ১৯৩ কোটি ছিল বলে মেটার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই হিসাবে গত বছরের ডিসেম্বরে এ সংখ্যা চার শতাংশ অর্থাৎ সাত কোটি বেড়েছে। মেটা বলছে, মূলত তিন দেশ- ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ফেসবুকের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে।

এর পাশাপাশি ফেসবুকে মাসিক সক্রিয় ব্যবহারকারীর (এমএইউএস) তালিকাতেও শীর্ষ তিন দেশের একটি বাংলাদেশ। মেটার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে বিশ্বব্যাপী ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৯৬ কোটি। এক বছরের ব্যবধানে এ সংখ্যা দুই শতাংশ বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App