×

তথ্যপ্রযুক্তি

দাম কমছে অপ্পোর নতুন ফ্ল্যাগশিপের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ০২:২৫ পিএম

দাম কমছে অপ্পোর নতুন ফ্ল্যাগশিপের
দাম কমতে শুরু করেছে অপ্পোর নতুন ফ্ল্যাগশিপের।তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স ভারতে বিক্রি শুরু হয়েছে, তাও ইউরোপের তুলনায় অনেক কম দামে। দাম ধরা হয়েছে ৯৯৯ ইউরো নয়, বরং ৫৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৭৪ হাজার টাকা। দামে যা ৭৫০ ইউরোর সমান। অসাধারণ ইঞ্জিনিয়ারিং, ডিজাইন ও স্পেসিফিকেশন সমৃদ্ধ ফোনটির দাম অবশ্যই ওয়ানপ্লাস ৬ বা শাওমি এমআই ৮ এর সমান দাম নয়, কিন্তু স্যামসাং বা অ্যাপলের ফ্ল্যাগশিপের চেয়ে যে দাম অনেক কম তাতে সন্দেহ নেই। ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৮ গিগাবাইট পর্যন্ত র‌্যাম আর ২৫৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ। কিন্তু ফোনটির নচহীন বেজেলহীন ডিসপ্লে, আর ক্যামেরা স্লাইডিং হার্ডওয়্যার ও ডিসপ্লের মধ্যে দেওয়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সরই সবার নজর কেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

নেপালে হঠাৎ ভয়াবহ বন্যার নেপথ্যে যে কারণ

নেপালে হঠাৎ ভয়াবহ বন্যার নেপথ্যে যে কারণ

সংসদের তৃতীয় অধিবেশন আজ

সংসদের তৃতীয় অধিবেশন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App