×

তথ্যপ্রযুক্তি

স্বল্পমূল্যে শাওমির লাইট সংস্করণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ০২:৩৭ পিএম

স্বল্পমূল্যে শাওমির লাইট সংস্করণ
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো ঘোষণার আগেই বিক্রি শুরু হয়েছে শাওমি এমআই এ২। অবশ্য ফোনটির মূল সংস্করণ নয়, এর স্বল্পমূল্যের লাইট সংস্করণ এখনই আলিএক্সপ্রেসে শাওমির ভার্চুয়াল স্টোরে পাওয়া যাচ্ছে। নতুন ফোনটি মূলত রেডমি ৬ প্রো ফোনটির অ্যান্ড্রয়েড ওয়ান সংস্করণ। হার্ডওয়্যার প্রায় শাওমি এমআই এ১-এর মতই। তবে মূল্য অনেক কম এবং ভবিষ্যতে আরও কমবে। ফোনটিতে থাকছে নচযুক্ত ফুলএইচডি প্লাস, ২২৮০ x ১০৮০ পিক্সেল রেজুলেশনের ৫ দশমিক ৮৪ ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ অক্টাকোর প্রসেসর, ৩ বা ৪ গিগাবাইট র‌্যাম এবং ৩২ বা ৬৪ গিগাবাইট স্টোরেজ।ক্যামেরা দেওয়া হয়েছে পেছনে ১২ ও ৫ মেগাপিক্সেল এবং সামনে আছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারি থাকছে ৪০০০ এমএএইচ।অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ওয়ান ইন্টারফেইস যুক্ত ওরিও ৮.১। দ্রুত আপডেট পাবে বলে শাওমি আশ্বস্ত করেছে ক্রেতাদের।যারা ৩ গিগাবাইট ‌র‌্যাম এবং ৩২ গিগাবাইট স্টোরেজ সংস্করণ কিনবেন তাদের খরচ হবে ১৮৯ ডলার বা প্রায় ১৬ হাজার টাকা।আর ৪ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ সংস্করণের মূল্য ২০৯ ডলার বা প্রায় ১৭ হাজার ৬০০ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App