×

তথ্যপ্রযুক্তি

তৃতীয়বারের মতো আইটিইউ নির্বাচনে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ০৪:২৯ পিএম

তৃতীয়বারের মতো আইটিইউ নির্বাচনে বাংলাদেশ
টানা দুইবার জয়ের পর তৃতীয়বারের মতো আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের নির্বাচনে নিজেদের প্রার্থীতা দাখিল করেছে বাংলাদেশ।এর আগে ২০১০ সালে মেক্সিকোতে এবং ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার নির্বাচনে ভালো অবস্থানে থেকে জয়লাভ করে বাংলাদেশ। দুই বারই প্রতিবেশী অনেক দেশকে পেছনে ফেলে জয় আসে। ফলে আইটিইউর নীতি নির্ধারণী কার্যক্রমে অংশ নিতে পেরেছে বাংলাদেশ। আগেরবার শক্তিধর প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে লড়াই করে জয় পায় বাংলাদেশ। নির্বাচনে ১১৫ ভোট পেয়ে সপ্তম স্থান পায়। তখন নির্বাচনে মোট ১৬৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি ভোট দেন।২০১০ সালের নির্বাচনে বাংলাদেশ এশিয়ার এ অঞ্চলে ১৩টি পদের বিপরীতে ১৭ দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে ১২৩ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছিল।এর আগে ১৯৭৩ সালে বাংলাদেশ আইটিইউ এর সাধারণ সদস্যপদ পায়। বারবার জয় পেলেও অনেক খরচের এই নির্বাচনে জয়ের মাধ্যমে বাংলাদেশ সেই অর্থে তেমন কিছু অর্জন করতে পারেনি বলেই মনে করেছেন সংশ্লিষ্টরা।নির্বাচনে আইটিউইর সদস্য দেশগুলোর সবাই ভোটাধিকার পান। যেখানে একেক অঞ্চলের জন্যে আলাদা-আলাদা প্রতিনিধি নির্বাচন করা হয়।তবে নির্বাচনে মূলত অাফ্রিকার দেশগুলোর সঙ্গেই বাংলাদেশের ভালো যোগাযোগ। সেই ধারাবাহিকতা ধরে রেখেই এবারও নেটওয়ার্কিং চলছে বলে জানা গেছে।আগামী অক্টোবরে দুবাইতে এবারের নির্বাচন এবং কাউন্সিল অনুষ্ঠিত হবে। ওই কাউন্সিলেই আইটিইউর নতুন মহাসচিব নির্বাচন এবং পরের চার বছরের কর্মসূচী পাস হবে। এবার নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App