×

তথ্যপ্রযুক্তি

স্যামসাং নতুন ডিজাইনে আনছে জিপিউ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৮, ১২:৪৭ পিএম

স্যামসাং নতুন ডিজাইনে আনছে জিপিউ
স্যামসাং এক্সিনস প্রসেসরের মধ্যে থাকা জিপিউ এতদিন এআরএমের ডিজাইন অনুযায়ী তৈরি হচ্ছিল। এবার স্যামসাং নিজেই ডিজাইন করছে জিপিউ, আর সে কাজ এর মধ্যেই শেষ বলে জানিয়েছে কোম্পানিটি।জিপিউ ডিজাইনের টিম পরিচালনা করছেন চিন-পিং লু। তিনি এর আগে এনভিডিয়াতে জিপিউ ডিজাইনের কাজ করেছেন। তার ভাষ্য, স্যামসাংয়ের নিজস্ব জিপিউ হবে গত ১০ বছরের মধ্যে তৈরি করা প্রথম মৌলিক কোনো ডিজাইন। শক্তিতে যা অ্যাপলের জিপিউর সঙ্গে পাল্লা দেবে। তবে নতুন জিপিউর দেখা এ বছর পাওয়ার সম্ভাবনা নেই। প্রথমে সেটি স্যামসাং ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার করা হবে, আর ২০১৮ সালের দুটি ফ্ল্যাগশিপ ফোনই স্যামসাং এর মধ্যেই তৈরি করে বাজারে এনেছে বা আনবে। তবে আগামী বছর গ্যালাক্সি এস১০ বা নোট১০ ফোনগুলোতে জিপিউটির দেখা মিলতে পারে। এখন দেখার বিষয় আসলেই পারফরমেন্সে সেটি কোয়ালকম অ্যাড্রিনো আর অ্যাপল জিপিউর সঙ্গে এটি পাল্লা দিতে পারে কিনা। হুয়াওয়েও আগামীতে নিজস্ব জিপিউধারী প্রসেসরসহ ফোন আনছে। তাই সামনে ভালো রকমের প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই পরবে স্যামসাং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App