×

তথ্যপ্রযুক্তি

অ্যাপলিটিক্যালের প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় পলক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ০১:২২ পিএম

অ্যাপলিটিক্যালের প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় পলক
ডিজিটাল সরকারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নির্বাচিত করেছে অ্যাপলিটিক্যাল। এ তালিকায় অন্যান্যর মধ্যে আছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা টিম বারনার্স লি, ভারতের আইটি মন্ত্রী রব শংকর প্রসাদ ও তাইওয়ানের ডিজিটাল বিষয়ক মন্ত্রী অড্রি ট্যাং। যুক্তরাজ্যভিত্তিক এই সংস্থাটি একটি মুক্ত প্লাটফর্ম যারা বিশ্বের ১২০টিরও বেশি দেশে পাবলিক সার্ভেন্ট এবং তাদের অংশীদারদের সাহায্য করে থাকে। অ্যাপলিটিক্যালের সহযোগী ও পৃষ্ঠপোষকদের অন্যতম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ব্রিটিশ কেবিনেট অফিস, কানাডা সরকার এবং ইউরোপিয়ান কমিশন। ওয়ার্ল্ডস ১০০ মোস্ট ইনফ্লুয়েশিয়াল পিপল ইন ডিজিটাল গভর্মেন্ট’ শীর্ষক ওই তালিকার বিষয়ে অ্যাপলিটিক্যাল জানিয়েছে, তালিকায় থাকা ব্যক্তিরা নিজ নিজ অধিক্ষেত্রে ডিজিটাল সরকার প্রতিষ্ঠায় অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন। নির্বাচিত ব্যক্তিরা ডিজিটাল প্রযুক্তির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অনন্য ভূমিকা রেখে চলেছেন। অ্যাপলিটিক্যাল এবারই প্রথম এমন তালিকা প্রকাশ করলো। তালিকায় ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে দি এলান টিউরিং ইনস্টিটিউট, ওইসিডি, জাতিসংঘ, ফিউচার সিটিস ক্যাটাপুল্ট, ইউএসএইড, ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপসহ বিভিন্ন ডিজিটাল গভর্নমেন্ট বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের কাছ থেকে মনোনয়ন নেওয়া হয়েছে।এর আগে পলক ২০১৭ সালে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের ‘আইসিটি লিডার অব দ্যা ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন। আইসিটি শিল্পে ক্রমাগত উদ্ভাবন, তরুণ নেতা, পরিবর্তনের চালিকাশক্তি ও আইসিটি অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখায় তিনি এ পুরস্কার পেয়েছেন।তার আগে ২০১৬ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম পলককে ইয়াং গ্লোবাল লিডার মনোনীত করে। সংস্থাটি ৪০ বছরের কম বয়সী যুব বিশ্ব নেতাদের নামের একটি তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। পেশাদারী কর্ম সম্পাদন, সমাজের প্রতি অঙ্গীকার এবং আগামীর পৃথিবী রূপায়ণে সম্ভাব্য অবদানের স্বীকৃতি হিসেবে ওই তালিকায় স্থান পান তিনি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App