×

তথ্যপ্রযুক্তি

টিআরএনবি’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৫ পিএম

টিআরএনবি’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী
কেক কেটে মঙ্গলবার উদযাপন করা হলো টেলিযোগাযোগ বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিটিআরসি, মোবাইল ফোন অপারেটরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের উর্ধ্বতন প্রতিনিধিরা। এছাড়া খাতের বিভিন্ন সংগঠনের নেতারা আসেন। উদযাপন অনুষ্ঠানে অংশ নেন খাত বিশেষজ্ঞ সুপরিচিত ব্যক্তিবর্গ এবং পেশাদার সিনিয়র সাংবাদিকরা। সবাই সংগঠনটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানান।এর মধ্যে রয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক, এটুআইয়ের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান, টেলিটকের এমডি সাহাব উদ্দিন, বিটিসিএলের এমডি মো. হারুন অর রশিদ।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সেক্রেটারি ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী ও মাঈনুল আলম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদ্রাসায় অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৮ শিক্ষার্থী

মাদ্রাসায় অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৮ শিক্ষার্থী

ইরানের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

মিরপুরে তিন বাসে আগুন

মিরপুরে তিন বাসে আগুন

গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত

গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App