×

তথ্যপ্রযুক্তি

আগামী সপ্তাহে আসছে রেডমি নোট ৭ প্রো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৯ পিএম

আগামী সপ্তাহে আসছে রেডমি নোট ৭ প্রো
রেডমি নোট ৭ এনে চীনের বাজারে ভালোই ব্যবসা করেছে শাওমি। এবার ঘোষণা আসতে যাচ্ছে, রেডমি নোট ৭ প্রোয়ের।রেডমির প্রেসিডেন্ট লু উইবিং এক ইউবো পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আগামী সপ্তাহেই চীনের বাজারে উন্মোচন করা হবে রেডমি নোট ৭ প্রো। পোস্টটিতে এক ক্রেতা প্রশ্ন করেন, মি৯ ও নোট ৭ প্রোর মধ্যে কোনটি বেছে নেবেন? এর জবাবে উইবিং বলেন, বাজেট ২৯৮ ডলার হলে বেছে নিতে পারেন রেডমি নোট ৭ প্রো। তার এ রিপ্লাই দেখে ধারণা করা হচ্ছে, ফোনটির দাম হতে পারে ২৫ হাজারের আশেপাশে।ফোনটি হবে রেডমি নোট ৭ ফোনের আপডেট সংস্করণ। ডিভাইসটির পেছনে মিলবে ৪৮ মেগাপিক্সেলের ক‍্যামেরা। সেখানে থাকবে সনির আইএমএক্স৫৮৬ সেন্সর। ডিসপ্লেতে থাকবে ওয়াটারড্রপ নচ।প্রসেসর হিসেবে মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৭। নতুন প্রসেসরটি স্ন্যাপড্রাগন ৭১০ এর চেয়ে শক্তিশালী। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ‍্যান্ড্রয়েড ৯.০। এতে মিলবে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ৬ দশমিক ৪৩ ইঞ্চি ডিসপ্লেতে থাকবে ওয়াটারড্রপ নচ। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে ফোনটি। এতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App