×

তথ্যপ্রযুক্তি

ফোনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৭, ১১:৪৬ এএম

লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা নতুন একটি ফোন চীনের বাজারে ছেড়েছে। ফোনটির মডেল মটো গ্রিন পোমেলো। অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি মিডরেঞ্জের। মটোরোলার নতুন ফোনটি রোজ গোল্ড ও কুল ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে ১ হাজার ৫৯৯ চায়না ইয়েনে। গ্রিন পোমেলো ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষা জন্য আছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন। ফোনটির রিয়ার প্যানেলে মটোরোলার লোগো ও দুইটি রিয়ার ক্যামেরা রয়েছে। দেখতে আকর্ষণীয় এই ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর রয়েছে। যার ক্লকস্পিড ১.৪ গিগাহার্জ। এতে ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম রয়েছে। ফোনটির মেমোরি বাড়ানোর সুযোগ আছে। ছবির জন্য ফোনটিতে আছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ও সেলফি ক্যামেরা। উভয় ক্যামেরায় এলইডি ফ্লাশ ব্যবহার করা হয়েছে। ব্যাকআপের জন্য আছে ২৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App