×

তথ্যপ্রযুক্তি

অ্যাকসেস টু ইনফরমেশনের ভারতের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৮ এএম

অ্যাকসেস টু ইনফরমেশনের ভারতের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন
ভারতের ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)। ‘একসেবা’ সফটওয়্যার সল্যুশন জাতীয় পর্যায়ের ই-সার্ভিস ফ্রেমওয়ার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় দ্বিতীয়বারের মতো এ পুরস্কার পেল এটুআই। গত বৃহস্পতিবার ভারতের ব্যাঙ্গালুরুতে স্থানীয় এক হোটেলে উদ্ভাবন নিয়ে আয়োজিত আন্তর্জাতিক এক প্রতিযোগিতায় ‘এন্টারপ্রাইজ আর্কিটেকচার এনাবেল গভর্নমেন্ট ট্রান্সফরমেশন’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ভারত সরকারের আইসিটি সচিব শ্রী অজয় সাওনে এবং প্রাক্তন সরকারি কর্মকর্তা জে. সত্যনারায়ণ পুরস্কার তুলে দেন। প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী এটুআই প্রোগ্রামের পক্ষে পুরস্কার গ্রহণ করেন । ভারতের ওপেন গ্রুপ আন্তর্জাতিক পর্যায়ে উদ্ভাবন ও উৎকর্ষ বিষয়ে এই সম্মেলন ও প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ থেকে প্রোগ্রামের আইটি ম্যানেজার আরফে এলাহী মানিক, প্রজেক্ট কো-অর্ডিনেটর মাজেদুল ইসলাম, ই-সার্ভিস স্পেশালিস্ট মামুনুর রশীদ, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান ও হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এটুআই প্রোগ্রামের ডিজাইন করা ‘একসেবা’ সফটওয়্যার সল্যুশন বর্তমানে বাংলাদেশ সরকারের সব ডিজিটাল সেন্টারে ব্যবহৃত হচ্ছে। সরকারি-বেসরকারি সব ধরনের সেবা খুব সহজে জনগণের কাছে পৌঁছে দিতে উদ্যোক্তারা ‘একসেবা’ প্ল্যাটফর্মটি ব্যবহার করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App