×

সারাদেশ

১৮০০ লিটার জ্বালানি তেল জব্দ

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১৮০০ লিটার  জ্বালানি তেল জব্দ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ করে রাখা প্রায় ১ হাজার ৭৬০ লিটার জ্বালানি তেল (ডিজেল) ও ৪০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা ডোবার মোড়ে বিসমিল্লাহ ট্রেডার্সে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদ করা এসব জ্বালানি তেল জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী জানান, উপজেলার নির্দিষ্ট কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ করে আসছিলেন। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিসমিল্লাহ ট্রেডার্সে অভিযান পরিচালনা করে ৮টি ব্যারেলে ১ হাজার ৭৬০ লিটার জ্বালানি তেল (ডিজেল) ও ২টি জার্কিনে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। লাইসেন্স গ্রহণ না করে ডিজেল ও পেট্রোল বিক্রয় করায় জব্দকৃত সমুদয় জ্বালানি স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় জমা রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App