×

সারাদেশ

শিশু ধর্ষণের মামলায় শিক্ষকসহ গ্রেপ্তার ২

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিশু ধর্ষণের  মামলায় শিক্ষকসহ  গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করা মামলায় শিক্ষকসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করছে পুলিশ। গত বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৬ জুলাই বোরহানউদ্দিনের হাসাননগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পরে সব শিক্ষার্থী চলে গেলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে (৯) বিদ্যালয়ের ৩ তলায় নিয়ে ধর্ষণ করেন প্রধান শিক্ষক মহিউদ্দিন। পরে বাড়ি ফিরে শিক্ষার্থী ঘটনাটি তার পরিবারকে জানায়। পরিবার স্থানীয় সাবেক ইউপি সদস্য বাচ্চুকে জানালে তিনি টাকার বিনিময় ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। কিন্তু তার এই প্রস্তাবে পরিবারের স্বজনরা রাজি না হলে তাদের মারধর করেন ইউপি মেম্বার বাচ্চু ও তার লোকজন। পরবর্তীতে শিশুটির দাদা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ প্রধান শিক্ষক মহিউদ্দিন ও ইউপি সদস্য বাচ্চুকে গ্রেপ্তার করে। এদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের পরিবারের সদস্যরা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

প্রতিমন্ত্রীর প্রশ্ন হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App