বিকাশের এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অর্জন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ‘ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪’ এর দুই ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে বিকাশ। ওয়ালেটের মাধ্যমে সর্বোচ্চ লেনদেন করায় টানা ৩য় বারের মতো ‘ওয়ালেট পার্টনারশিপ’ ক্যাটাগরিতে এবং বিকাশ অ্যাপ থেকে সরাসরি ভিসা পেমেন্ট সুবিধা চালু করায় ‘প্রোডাক্ট ইনোভেশন’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আখতারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিকাশের চিফ কাস্টমার সার্ভিস অফিসার নিশাত রহমান। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ঢাকার মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার, ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া গ্রুপের কান্ট্রি ম্যানেজার স›দ্বীপ ঘোষ, ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
