×

অর্থ শিল্প বাণিজ্য

আল-আরাফাহ্ ব্যাংক ৪টি বিনিয়োগ প্রোডাক্ট উদ্বোধন করল

Icon

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আধুনিক, সহজলভ্য ও গ্রাহকবান্ধব বিনিয়োগ সেবা সম্প্রসারণের পাশাপাশি দেশের কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিসা’, ‘তিজারা’, ‘আল-আওয়ানা’ ও ‘আল-তাওফিক’ নামে নতুন ৪টি শরিয়াহসম্মত সিএমএসএমই বিনিয়োগ প্রোডাক্ট উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন চারটি বিনিয়োগ প্রোডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান। বিজ্ঞপ্তি

উদ্বোধনকৃত চারটি প্রোডাক্টের মধ্যে ‘নিসা’ ও ‘তিজারা’ জামানতবিহীন এবং ‘আল-আওয়ানা’ ও ‘আল-তাওফিক’ জামানতের বিপরীতে শরিয়াহসম্মত বিনিয়োগ সুবিধা প্রদান করবে। নতুন এ প্রোডাক্টগুলো উদ্যোক্তাদের প্রয়োজনভিত্তিক অর্থায়ন নিশ্চিত করে ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তারাই জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের প্রয়োজন ও সময়োপযোগী ব্যবসায়িক চাহিদার কথা বিবেচনায় রেখে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে নতুন নতুন শরিয়াহসম্মত আর্থিক সমাধান নিয়ে কাজ করছে।

তিনি দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের নতুন বিনিয়োগ প্রোডাক্টগুলোর সুবিধা গ্রহণ করে নিজেদের ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, এস. এম. আবু জাফর, সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএ সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান এবং কর্পোরেট শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দেশের সকল শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুয়াকাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুয়াকাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টানা বর্ষণে জলাবদ্ধ রাজধানী, পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

টানা বর্ষণে জলাবদ্ধ রাজধানী, পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

চীনে আঘাত হানলো টাইফুন ‘বাভি’, ফিলিপাইনে নিহত ১৭

চীনে আঘাত হানলো টাইফুন ‘বাভি’, ফিলিপাইনে নিহত ১৭

টানা বর্ষণে হওয়া জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি

টানা বর্ষণে হওয়া জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App