×

জাতীয়

টানা বর্ষণে জলাবদ্ধ রাজধানী, পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:৫১ পিএম

টানা বর্ষণে জলাবদ্ধ রাজধানী, পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

ছবি : সংগৃহীত

টানা ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, আগারগাঁও, উত্তরা, দিয়াবাড়ি ও মোহাম্মদপুরসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে নাগরিকদের চলাচলে সাময়িক দুর্ভোগ দেখা দেয়।

পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। ড্রেন ও বক্স কালভার্টের মুখে জমে থাকা বর্জ্য অপসারণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে জরুরি কার্যক্রম অব্যাহত রয়েছে।

রোববার (১২ জুলাই) চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে পানি অপসারণ এবং নাগরিক ভোগান্তি কমাতে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক বলেন, "নগরবাসীর দুর্ভোগ কমাতে বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট টিমগুলো মাঠে থেকে নিরলসভাবে কাজ চালিয়ে যাবে।"

এ সময় তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ড্রেন, খাল ও নালায় বর্জ্য না ফেলে পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবাইকে সহযোগিতা করতে হবে।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App