×

সম্পাদকীয় ও মুক্তচিন্তা

প্রকৃতি পাঠ

জাফরান

Icon

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাফরান

জাফরান-এর বৈজ্ঞানিক নাম ক্রোকাস সাটিভাস। এটি ‘ক্রোকাস’ গণের একটি সপুষ্পক উদ্ভিদ, যা ওজনের দিক থেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান মসলা। এটি প্রথম গ্রিসে চাষ করা হলেও বর্তমানে এর সিংহভাগ উৎপাদিত হয় ইরানে। এক অজানা কারণে জাফরান ফল তৈরি করতে পারে না, তাই মানুষের সহায়তায় ক্রোমের মাধ্যমে মাটিতে রোপণ করে এর বংশবিস্তার করাতে হয়।

জাফরান ফুলের পাপড়ি বেগুনি রঙের হয় এবং এর ভেতরে থাকা হলুদ ও কমলা মিশ্রিত জাফরানি রঙের লম্বা পরাগদণ্ডটি শুকিয়ে মসলা তৈরি করা হয়। এর উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত শ্রমসাধ্য। মাত্র ১ কেজি শুকনো জাফরানের জন্য প্রায় ১ লক্ষ ১০ হাজার থেকে ১ লক্ষ ৭০ হাজার ফুলের প্রয়োজন হয়।

আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি জাফরানের মূল্য প্রায় তিন থেকে চার লাখ টাকা। ভারত, স্পেন, তুরস্ক, পাকিস্তান, ইতালিসহ বিশ্বের প্রায় ২০টি দেশে এর চাষ হয়। তবে স্পেনের ‘লা মাঞ্চা’ অঞ্চলের জাফরানের সুবাস সবচেয়ে সেরা বলে গণ্য করা হয়, যা ‘মাঞ্চা’ ও ‘ক্যুপে’-এই দুই ক্যাটাগরিতে পাওয়া যায়।

খাবার সুস্বাদু করার পাশাপাশি বিরিয়ানি ও জর্দায় আকর্ষণীয় রঙের জন্য জাফরান ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্য ছাড়াও প্রাচীনকাল থেকেই ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা বাড়াতে এর ব্যবহার রয়েছে এবং বর্তমানেও এটি দামি প্রসাধন সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। বিভিন্ন রোগ নিরাময়েও জাফরানের বহুমাত্রিক ঔষধি গুণ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে

কৃষিমন্ত্রী প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে

ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, সন্দেহভাজন একজন আটক

ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, সন্দেহভাজন একজন আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App