×

বিনোদন

টুটুলের নতুন গান ‘মন’

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টুটুলের নতুন গান ‘মন’

প্রখ্যাত কথাসাহিত্যিক হ?ুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে গত ১৯ জুলাই তাকে উৎসর্গ করে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী এস আই টুটুল।

গানের শিরোনাম ‘মন’। ‘মন তুই কেন দূরে পালালি, আমারে আপন কইরা অন্তরে পুষিয়া রাইখা, কেন এত মায়ায় জড়ালি, তোরে ছাড়া কী করে থাকিব’- এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন মিয়া নূর। গানটি প্রকাশিত হয়েছে এস আই টুটুল অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

এস আই টুটুল জানিয়েছেন, হ?ুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানাতে আগে থেকেই পরিকল্পনা করে, সময় নিয়ে গানটি রেকর্ডিং হয়েছে। নতুন এই গান নিয়ে এস আই টুটুল বলেন, ‘মন শিরোনামের নতুন গানটি উৎসর্গ করছি হুমায়ূন আহমেদ স্যারকে। মানুষের জীবনে কিছু মানুষ থাকেন, যারা হারিয়ে গেলেও থেকে যান বুকের ভেতরেই। স্যার আমার জীবনে তেমনই একজন। পিতৃতুল্য মানুষটির বসবাস আমার বুকের মধ্যেই। তার সঙ্গে কতশত স্মৃতি, তা বলতে গেলে শেষ হবে না। স্যার আমাকে সন্তানের মতো ভালোবাসতেন, খুব মায়া করতেন। আমি জানি, সবার জীবনেই এমন কোনো মানুষ আছে বা থাকবে, তোমরা তাদেরকে গানটি উৎসর্গ করতে পার।’

বেশ কয়েক বছর আগে এস আই টুটুল স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে নিয়মিত গান করছেন। মন গানটির রেকর্ডিং করেছেন যুক্তরাষ্ট্রে। এছাড়া স¤প্রতি এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এস আই টুটুলের গাওয়া আরো একটি নতুন গান ‘মন ভালো নেই’। ফারুক আনোয়ারের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সম্রাট আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইরাল এএসআইয়ের নাচ-গান, অতঃপর...

ভাইরাল এএসআইয়ের নাচ-গান, অতঃপর...

কলকাতার ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা

কলকাতার ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App