×

বিনোদন

লিসবন মাতাবেন জেমস

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লিসবন মাতাবেন জেমস

ছবি: সংগৃহীত

পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের জন্য বসছে বাংলা সংস্কৃতির বিশেষ আয়োজন ‘বাংলা লাইভ’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন নগর বাউলখ্যাত সংগীতশিল্পী জেমস। একই মঞ্চে দেখা যাবে অভিনেতা জায়েদ খানকেও। জায়েদ খানের জন্য এটি হতে যাচ্ছে ভিন্ন অভিজ্ঞতা। প্রথমবারের মতো পর্তুগাল সফরে যাচ্ছেন তিনি। দেশটিতে এর আগে কোনো মঞ্চ পরিবেশনাতেও অংশ নেননি এই অভিনেতা। আয়োজনটি নিয়ে নিজের উচ্ছ¡াস প্রকাশ করে জায়েদ খান জানান, ক্রিস্টিয়ানো রোনালদোর দেশের মাটিতে প্রথমবার পারফর্ম করতে যাওয়ার বিষয়টি তার জন্য আনন্দের। প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা করা এবং দেশের সংস্কৃতি তুলে ধরার সুযোগটি বিশেষ বলে মনে করছেন তিনি। লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া ইউরো ভিভোতে বিকাল ৫টা থেকে শুরু হবে ‘বাংলা লাইভ’। অনুষ্ঠানটির আয়োজন করছে কাসা দো বাংলাদেশ ও নোটিসিয়া বাংলা। আয়োজকদের প্রত্যাশা, জেমস তার জনপ্রিয় গান দিয়ে প্রবাসী দর্শকদের মাতাবেন। অন্যদিকে জায়েদ খানের পরিবেশনা যোগ করবে অনুষ্ঠানে নতুন মাত্রা। এরই মধ্যে লিসবনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আয়োজনটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আয়োজকদের দাবি, ‘বাংলা লাইভ’ হতে যাচ্ছে পর্তুগালে অনুষ্ঠিত বড় বাংলা সংগীত ও সাংস্কৃতিক আয়োজনগুলোর মধ্যে অন্যতম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্তুগালে মুখ ঢাকলেই ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুখ ঢাকলেই ৪ লাখ টাকা জরিমানা

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App