×

বিনোদন

প্রতিবাদের বার্তা দিলেন অরিজিৎ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রতিবাদের বার্তা দিলেন অরিজিৎ

ছবি: সংগৃহীত

দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একাধিক পোস্টে তিনি আন্দোলনরত তরুণদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পুলিশ ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অরিজিৎ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে ছাত্রদের ওপর হামলার অভিযোগ তুলে দিল্লি পুলিশের উদ্দেশে প্রশ্ন করেন। একই সঙ্গে নেতা-মন্ত্রীদের উদ্দেশে কড়া ভাষায় মন্তব্য করে লেখেন, ‘সব কিছু মনে থাকবে।’ পরিবর্তনই চিরন্তন সত্য- এ কথাও উল্লেখ করেন তিনি। দিল্লিতে চলমান এই আন্দোলন নিয়ে অনেক তারকা নীরব থাকলেও কয়েকজন প্রকাশ্যে নিজেদের অবস্থান জানিয়েছেন। এর আগে অভিনেত্রী শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ এবং সংগীতশিল্পী বিশাল দাদলানি বিষয়টি নিয়ে কথা বলেছেন। সামাজিক ইস্যুতে অরিজিৎ এর আগেও সরব হয়েছেন। পশ্চিমবঙ্গের আরজি কর আন্দোলনের সময় তার লেখা গান ‘আর কবে’ প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। এবার দিল্লির ছাত্র আন্দোলন নিয়েও নিজের অবস্থান জানালেন এই সংগীতশিল্পী। এরপর আরেকটি পোস্টে অরিজিৎ মানুষকে সরকারের কাছে নিজেদের অধিকার নিয়ে প্রশ্ন তোলার আহ্বান জানান। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ই-মেইলের মাধ্যমে নিজেদের বক্তব্য জানানোর কথাও বলেন তিনি। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার বাইরে থাকা অরিজিৎ সামাজিক নানা বিষয়ে এর আগেও নিজের মত প্রকাশ করেছেন। এবারও তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App